IPL 2022: সচিন তেন্ডুলকরের চরণ স্পর্শ জন্টি রোডসের! ভাইরাল ভিডিও, আপ্লুত নেটাগরিকরা
আইপিএলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন তেন্ডুলকরকে হাতের কাছে পেলেই তাঁর পরামর্শ নিতে ছুটে যান প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা। মাস্টার ব্লাস্টারের প্রতি সম্ভ্রম, শ্রদ্ধা যে বিদেশিদের মধ্যেও অটুট তার নিদর্শন দেখা গেল আইপিএল চলাকালীন। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঞ্জাব কিংস ১২ রানে হারিয়ে দিয়েছে। সেই ম্যাচের পর দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছিলেন। সেই সময়ই এক অসাধারণ কাণ্ড ঘটালেন জন্টি রোডস।

২০১৭ সাল অবধি জন্টি রোডস মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন। এখন তিনি রয়েছেন পাঞ্জাব কিংস। সচিন এখন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। মুম্বই-পাঞ্জাব ম্যাচের শেষে ক্রিকেটাররাও যেমন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তেমনই ডাগ আউট থেকে বেরিয়ে সাপোর্ট স্টাফরাও পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সারছিলেন। সেই সময়ই দেখা সচিন তেন্ডুলকর ও জন্টি রোডসের।

i missed this last night why is he like this😭 pic.twitter.com/AnlnoyZgOp
— m. (@idyyllliic) April 14, 2022
হাত মেলাতে গিয়ে হঠাৎ সচিন তেন্ডুলকরকে প্রণাম করতে যান জন্টি। সচিন কোনওরকমে তা আটকানোর চেষ্টা করেন। রোডসও মাস্টার ব্লাস্টারের চরণ স্পর্শ করতে বদ্ধপরিকর ছিলেন। এরপর সচিন বুকে জড়িয়ে ধরেন জন্টিকে। এই দৃশ্য দেখে আপ্লুত নেটাগরিকরা। সচিনের চেয়ে জন্টি বছর চারেকের বড়। তা সত্ত্বেও মাস্টার ব্লাস্টারের প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করে জন্টি দৃষ্টান্ত স্থাপন করলেন তা প্রশংসিত হচ্ছে।

বীরেন্দ্র শেহওয়াগ, যুবরাজ সিং, এমনকী বিনোদ কাম্বলিকেও দেখা গিয়েছে সচিনকে প্রণাম করতে। জন্টি ২০০৯ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন। সেই সময় সচিন খেলতেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ২০২০ সালে জন্টি যোগ দেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে। কিন্তু দুই কিংবদন্তির মধ্যে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ, কতটা নিবিড় তা আরও একবার দেখা গেল মুম্বই-পাঞ্জাব ম্য়াচের পর। অনেক ক্রিকেটপ্রেমী নানা কারণে সেই দৃশ্য ম্যাচের রাতে মিস করে গিয়েছিলেন। পরে ভাইরাল ভিডিও দেখে তা শেয়ার করেছেন বহু ক্রিকেটপ্রেমী।
What a gesture !!
— 𝔾𝕒𝕛𝕒𝕟𝕒𝕟 𝕂𝕒𝕕𝕒𝕞 (@KadamGtk) April 14, 2022
Jonty Rhodes, who is four years older than Sachin, suddenly touches the feets of later in respect. Sachin realised Jonty's attempt and tried hard to stop him, but again the worlds best ever fielder wins the race.
Beyond the word. pic.twitter.com/iH1MBlcLdS
Watch IPL just for moments like these🥲
— Akash Marathe (@ruskievityazi) April 14, 2022
Jonty Rhodes & Sachin Tendulkar - both Gods of Cricket! 🙏🏻🏏🙏🏻 https://t.co/XMQuBvfWXG
Sachin was the greatest batsman Jonty has seen and he has so much respect for Sachin that...even tho he is older than sachin, he tried to touch his feet 👏🏻
— 𝔽𝕆ℕ𝕀 🇮🇳🇷🇺 (@stargazer109) April 14, 2022
Always loved Jonty. What an amazing character! Jonty was Mumbai Indians' Fielding Coach till 2017. Sachin is Mumbai Indians Mentor so they do share a great relation.
— Hriday Shetty (@HridayShetty6) April 14, 2022
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications