IPL 2022: ডোয়েইন ব্র্যাভো হলেন আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী, কাকে আউট করে গড়লেন রেকর্ড?

আইপিএলে সর্বাধিক উইকেট দখলের নয়া রেকর্ড গড়লেন ডোয়েইন ব্র্যাভো। আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে তিনি দীপক হুডার উইকেটটি তুলে নিয়ে এই নজির গড়লেন। ম্যাচের ষষ্ঠ ওভারে তাঁর বলে মঈন আলি কুইন্টন ডি ককের ক্যাচটি না ফেললে আগেই রেকর্ডটি হয়ে যেত। শেষে ম্যাচে নিজের চতুর্থ ওভারে নয়া নজির গড়লেন ব্র্যাভো।

ডোয়েইন ব্র্যাভো হলেন আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী

২০০৮ সালের আইপিএলে ৯ ম্যাচে তিনি ১১ উইকেট পান। ২০০৯ সালে ১১ ম্যাচে ১১টি, ২০১০ সালে ১০ ম্যাচে চারটি, ২০১১ সালে ৬ ম্যাচে ৬টি, ২০১২ সালে ১০ ম্যাচে উইকেট দখল করেন। ২০১৩ সালে তিনি ১৮ ম্যাচে ৩২টি উইকেট পেয়েছিলেন। ২০১৪ সালের আইপিএলে একটি ম্যাচ খেলে কোনও উইকেট পাননি। ২০১৫ সালে ১৭ ম্যাচে ২৬টি, ২০১৬ সালে ১৫ ম্যাচে ১৭টি, ২০১৮ সালে ১৬ ম্যাচে ১৪টি উইকেট পান ডিজে ব্র্যাভো। ২০১৯ সালের আইপিএলে ১২ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ছিল ১১টি। ২০২০ সালের আইপিএলে ৬টি ম্যাচে পেয়েছিলেন ৬টি উইকেট।

ডোয়েইন ব্র্যাভো হলেন আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী

গত মরশুমের আইপিএলে ১১ ম্যাচে ১৪ উইকেট নেন। ডেথ ওভারে তাঁর বোলিংয়ে আস্থা রাখতেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এখন রবীন্দ্র জাদেজারও বড় অস্ত্র এই ক্যারিবিয়ান বোলিং অলরাউন্ডার। আইপিএলে ১৫৩তম ম্যাচটি তিনি আজ খেলছেন। ব্যাট হাতে ৫টি অর্ধশতরান-সহ ১৫৩৭ রান রয়েছে। আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ ওভারে ৩৫ রান দিয়ে তিনি নিলেন ১ উইকেট। পাওয়ারপ্লে, মাঝের ওভার ও ডেথ ওভারে বোলিং করলেন।

ডোয়েইন ব্র্যাভো হলেন আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী

লাসিথ মালিঙ্গা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে ১২২টি ম্যাচে ১৭০ উইকেট নিয়েছিলেন। ৪৭৭.১ ওভারে ৮টি মেডেন-সহ ৩৩৬৫ রান খরচ করে। ইনিংসে সেরা বোলিং ছিল ১৩ রানের বিনিময়ে ৫ উইকেট। গড় ১৯.৭৯, ইকনমি ৭.১৪। ইনিংসে চার উইকেট নিয়েছেন ৬ বার, পাঁচ উইকেট একবারই। এদিনের ম্যাচের আগে পর্যন্ত ১৫২টি ম্যাচে ব্র্যাভো ১৪৯ ইনিংসে ৪৮৯.৩ ওভার বল করে ২টি মেডেন-সহ ৪০৮১ রান খরচ করে ১৭০ উইকেট পেয়েছিলেন। সেরা বোলিং ২২ রানে ৪ উইকেট। গড় ২৪, ইকনমি ৮.৩৩। ইনিংসে চার উইকেট ২ বার। আইপিএলে অমিত মিশ্র ১৬৬টি উইকেট পেয়েছেন। আইপিএলে ১০০-র বেশি উইকেটশিকারীদের তালিকায় এরপর যথাক্রমে রয়েছেন পীযূষ চাওলা (১৫৭ উইকেট), হরভজন সিং (১৫০ উইকেট), রবিচন্দ্রন অশ্বিন (১৪৫ উইকেট), সুনীল নারিন (১৪৪ উইকেট), ভুবনেশ্বর কুমার (১৪৩ উইকেট), যুজবেন্দ্র চাহাল (১৪২ উইকেট), জসপ্রীত বুমরাহ (১৩০ উইকেট), রবীন্দ্র জাদেজা (১২৭ উইকেট), উমেশ যাদব (১২৩ উইকেট), সন্দীপ শর্মা (১১২ উইকেট), আশিস নেহরা (১০৬ উইকেট), বিনয় কুমার (১০৫ উইকেট) ও জাহির খান (১০২ উইকেট)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+