IPL 2022: জ্যাকসনের প্রশংসা সচিনের, সতর্ক করলেন যুবরাজ! কেকেআর উইকেটকিপারের অনুপ্রেরণা কে?
কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে রেখেছিল দুই উইকেটকিপারকে। একজন স্যাম বিলিংস, অপরজন শেল্ডন জ্যাকসন। উইকেটের পিছনে দাঁড়াতে দেখা গিয়েছিল জ্যাকসনকেই। আইপিএলে নিজের পঞ্চম তথা চলতি আইপিএলে প্রথম ম্যাচেই তাঁর উইকেটকিপিং ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে, উচ্ছ্বসিত তারকারাও। বিশেষ করে যে ক্ষিপ্রতায় জ্যাকসন রবিন উথাপ্পাকে স্টাম্প আউট করেছেন তা দেখে ধোনির কথা মনে পড়ে গিয়েছে খোদ সচিন তেন্ডুলকরের। আইডলের সঙ্গে খেলার শেষে ছবিও তুলেছেন জ্যাকসন।

২০১৭ সালে আইপিএল অভিষেক
গুজরাতের ভাবনগরে জন্ম, জুনিয়র ক্রিকেট খেলা মুম্বইয়ে। কলকাতা নাইট রাইডার্সের সিলেকশন ট্রায়ালে প্রথম নজরে পড়েন জয়দীপ মুখোপাধ্যায়ের। ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স তাঁকে সইও করায়। তবে আইপিএল অভিষেকের জন্য তাঁকে অপেক্ষা করতে হয় ২০১৭ পর্যন্ত। তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও তাঁকে নিয়েছিল। ২০১৭ সালে কেকেআরের হয়ে চার ম্যাচে ৩৮ রান করেছিলেন, ২টি ক্যাচ ধরেছিলেন।

জ্যাকসনের কেরিয়ার
গত বছরের নিলামে জ্যাকসনকে দলে নেয় কেকেআর ২০ লক্ষ টাকার বিনিময়ে। এবারের মেগা নিলামে জ্যাকসনকে ৬০ লক্ষ টাকায় নেয় কেকেআর। সৌরাষ্ট্রের হয়ে খেলেন জ্যাকসন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৭৯ ম্যাচে ৫৯৪৭ রান রয়েছে, ১৯টি শতরান ও ৩১টি অর্ধশতরান-সহ। ৫০ ওভারের ক্রিকেটে ৮টি শতরান ও ১২টি হাফ সেঞ্চুরি রয়েছে। টি ২০-তে একটি শতরান ও ১০টি অর্ধশতরান করেছেন।

ধোনিই অনুপ্রেরণা
৩৫ বছরের জ্যাকসন অবশ্য জাতীয় দলের দরজা খুলতে পারেননি। কিন্তু যেভাবে চোখের নিমেষে অসামান্য ক্ষিপ্রতায় তিনি রবিন উথাপ্পাকে স্টাম্প আউট করেন তাতে মুগ্ধ সকলেই। জ্যাকসন জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনিই তাঁর অনুপ্রেরণা। কেকেআরের উইকেটকিপার বলেন, আমি সব সময় লক্ষ্য রাখি ধোনি কী করছেন। তা অনুকরণের চেষ্টা করি। এখনও তাঁকে দেখে অনেক কিছু শিখতে চাই। ধোনির হেলিকপ্টার শটও যে তিনি রপ্ত করতে চান সে কথা জানাতে ভোলেননি জ্যাকসন।
|
সচিনের প্রশংসা
শেল্ডন জ্যাকসনের কিপিং দেখে মুগ্ধ প্রাক্তন তারকারাও। সচিন তেন্ডুলকর টুইটে লেখেন, অসাধারণ স্টাম্পিং করেছেন জ্যাকসন। এই বিদ্যুৎ গতি দেখে আমার আমার ধোনির কথা মনে পড়ে যাচ্ছে। যুবরাজ সিং
|
সতর্ক করলেন যুবরাজ
জ্যাকসনের প্রশংসার পাশাপাশি তাঁকে সতর্কও করে দিয়েছেন। যুবি টুইটে জ্যাকসনকে স্পিনারদের বিরুদ্ধে কিপিংয়ের সময় হেলমেট পরার পরামর্শ দিয়েছেন। লিখেছেন, "জ্যাকসন খুবই প্রতিভাবান। অনেক দিন পর সুবর্ণ সুযোগটি এসেছে। নিরাপদে কিপিং চালিয়ে যাও।" পরামর্শের জন্য যুবি ভাইয়াকে ধন্যবাদও জানিয়েছেন জ্যাকসন।












Click it and Unblock the Notifications