IPL 2022: অভিষেকে নজর কাড়লেন বেবি এবি ব্রেভিস! সূর্য-তিলকের দাপটে কেকেআরের সামনে ১৬২ রানের টার্গেট মুম্বইয়ের

আইপিএলে প্রথম জয় পেতে কলকাতা নাইট রাইডার্সকে ১৬০ রানের মধ্যেই বেঁধে ফেলতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। আজ পুনের এমসিএ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল কেকেআর। নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ৪ ওভারে ১৬১ রান। চোট সারিয়ে আজই প্রথম মাঠে নেমে পাঁচটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৩৬ বলে সর্বাধিক ৫২ রান করলেন সূর্যকুমার যাদব। প্যাট কামিন্স নিয়েছেন ২ উইকেট।

অভিষেকে নজর কাড়লেন বেবি এবি ব্রেভিস!

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারদের উপর শুরুর দিকে ভালোই চাপ বজায় রাখছিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। পাওয়ারপ্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল ১ উইকেটে ৩৫। ২.৫ ওভারে ১২ বলে ৩ রানে কট বিহাইন্ড হন অধিনায়ক রোহিত শর্মা। এরপর ঈশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে আক্রমণাত্মক ব্যাটিং উপহার দেন ডেওয়াল্ড ব্রেভিস। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তাঁর ব্যাটিংয়ের ধরনের তুলনা যে চলতেই পারে আইপিএল অভিষেকে তা স্পষ্ট করে দিলেন বেবি এবি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বাধিক রান করা দক্ষিণ আফ্রিকার ব্রেভিস এদিন বরুণ চক্রবর্তীর বলে স্টাম্প আউট হন। ৭.৫ ওভারে দলের ৪৫ রানের মাথায়। ২টি করে চার ও ছয় মেরে ১৯ বলে ২৯ রান করলেন। ব্রেভিস যে আইপিএলের তারকা হয়ে ওঠার সবরকম ক্ষমতার অধিকারী, টুইটারে ঝড় তুলে তেমনই দাবি নেটাগরিকদের।

অভিষেকে নজর কাড়লেন বেবি এবি ব্রেভিস!

১১তম ওভারের শেষ বলে ৫৫ রানে তৃতীয় উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। ২১ বলে ১৪ রান করে আউট হন ঈশান কিষাণ, প্যাট কামিন্সের বলে তাঁর ক্যাচ ধরেন শ্রেয়স আইয়ার। এরপর সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বাঁধেন তিলক বর্মা। এবারের আইপিএলে নজরকাড়া উদীয়মান প্রতিভাদের অন্যতম তিলক অবশ্য ৩ রানের মাথায় আউট হতে পারতেন। উমেশ যাদবের বলে তাঁর ক্যাচ ধরতে এগিয়ে আসেন উইকেটকিপার স্যাম বিলিংস ও অজিঙ্ক রাহানে। যদিও রাহানে ক্যাচ ধরবেন বলে কল করলেও তা তালুবন্দি করতে পারেননি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ক্যাচটি বিলিংসের জন্যই ছেড়ে দেওয়া উচিত ছিল। এর ঠিক পরের দুই বলে সূর্যকুমার যাদব ১০ রান নেন। উমেশের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট।

সূর্য ও তিলকের জুটি শেষ ওভারে ভাঙেন প্যাট কামিন্স, চলতি আইপিএলে এদিনই প্রথম ম্যাচ খেলছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। সূর্য জানিয়েছেন, দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম আউটের পর চালিয়ে খেলার পরিকল্পনা ছিল। পরিকল্পনা অনুযায়ী খেলে যা রান উঠেছে তা জেতার জন্য যথেষ্ট।

সূর্য তিলকের জুটিতে ৪৯ বলে ৮৩ রান ওঠে। এর পরের পাঁচ বলে মুম্বই ইন্ডিয়ান্স তোলে ২৩ রান। তিনটি ছক্কার সাহায্যে ৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন কায়রন পোলার্ড। তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা। প্যাট কামিন্স ৪ ওভারে ৪৯ রান দিয়ে ২টি উইকেট নেন। উমেশ যাদব ৪ ওভারে ২৫ ও বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩২ রান খরচ করে একটি করে উইকেট দখল করেন। সুনীল নারিন ৪ ওভারে ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। রাসিখ সালাম দার কেকেআরের হয়ে প্রথম ম্যাচে তাঁর পুরানো দলের বিরুদ্ধে ৩ ওভারে ১৮ রান দেন। আন্দ্রে রাসেল এক ওভারে দেন ৯ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+