IPL 2022: টস জিতে আরসিবিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দিল্লি ক্যাপিটালসের, দুই দলেই উল্লেখযোগ্য পরিবর্তন
চলতি আইপিএলের ২৭তম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আরসিবি রয়েছে পয়েন্ট তালিকার ৬ নম্বরে। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে আটে রয়েছে দিল্লি ক্যাপিটালস। আজ জিতলেই আরসিবি চলে আসবে প্রথম চারে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

আজ যেমন শততম আইপিএল ম্যাচে দুরন্ত শতরান করেছেন লোকেশ রাহুল, তেমনই আজ গ্লেন ম্যাক্সওয়েলও শততম আইপিএল ম্যাচটি খেলছেন। তাঁর কাছ থেকেও বড় রান প্রত্যাশা করবে আরসিবি শিবির। মহম্মদ সিরাজ খেলছেন ৫০তম আইপিএল ম্যাচ। দিল্লি ক্যাপিটালসের হয়ে আজ প্রথম ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মিচেল মার্শ। এদিন তাঁর হাতে দিল্লির ক্যাপ তুলে দেন অধিনায়ক ঋষভ পন্থ। সরফরাজ খানের জায়গায় এলেন মার্শ। আরসিবি দলে বাদ পড়েছেন আকাশ দীপ। তাঁর জায়গায় কামব্যাক হর্ষল প্যাটেলের।

বোনের প্রয়াণের কারণে চেন্নাই সুপার কিংস ম্যাচে খেলতে পারেননি হর্ষল। তাঁর অভাব প্রকট হয়েছিল আরসিবির বোলিং আক্রমণে। হর্ষলের অভাব যে অনুভূত হয়েছিল তা জানিয়েছিলেন অধিনায়ক ফাফ দু প্লেসি। হর্ষল বাড়ি থেকে ফিরে এসে ১১ এপ্রিল জৈব সুরক্ষা বলয়ে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছিল। আজ তিনি ফের আরসিবির হয়ে মাঠে নামছেন। বোনের অকালমৃত্যুর পর এটিই তাঁর প্রথম ম্যাচ। বাংলার পেসার আকাশ দীপের ইকনমি সমস্যা তৈরি করছিল আরসিবির জন্য। স্বাভাবিকভাবেই তাঁর জায়গায় ফিরলেন হর্ষল। জশ বহ্যাজলউড ও মহম্মদ সিরাজের সঙ্গে হর্ষলের থাকা আরসিবির বোলিংয়ের চেহারাকে বদলে দেবে বলে মনে করা হচ্ছে।

A round of applause for Mitchell Marsh as he makes his IPL debut for @DelhiCapitals. 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
He receives his cap from the #DC captain @RishabhPant17. 👍 👍
Follow the match 👉 https://t.co/Kp3DueRxD0#TATAIPL | #DCvRCB pic.twitter.com/ZuIgSy6qOZ
আরসিবির মতোই দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং গভীরতাও বেশ ভালোই। তার উপর আজ দিল্লি জার্সিতে প্রথম ম্যাচ খেলবেন মিচেল মার্শ। তবে মার্শকে খেলাতে গিয়ে রভম্যান পাওয়েলকে বাদ দিতে হয়নি। সবমিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। পারস্পরিক দ্বৈরথ এবং পয়েন্ট তালিকায় অবস্থানের নিরিখে অনেকটাই এগিয়ে আরসিবি। ২০১৯ ও ২০২০ সালের আইপিএলে দুটি করেই ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস। যদিও গত বছরের আইপিএলে দুটি সাক্ষাতেই জয়লাভ করে আরসিবি। প্রথম সাক্ষাতে বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি জিতেছিল ১ রানে, ফিরতি সাক্ষাতে ৭ উইকেটে। দুই দলই আজ জিতলে পয়েন্ট তালিকায় উপরে উঠে আসতে পারবে। ফলে জমজমাট লড়াই শুরুর অপেক্ষা।
A look at the Playing XIs 🔽
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
Follow the match 👉 https://t.co/Kp3DueRxD0#TATAIPL | #DCvRCB pic.twitter.com/tToC2O3eJK
দিল্লি ক্যাপিটাল- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুযশ প্রভুদেশাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড












Click it and Unblock the Notifications