IPL 2022: দিল্লি-লখনউ ম্যাচে এই অপরাধে আইপিএলে তৃতীয় অধিনায়ক হিসেবে শাস্তি পেলেন তারকা
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ঋষভ পন্থরা প্রথমে ব্যাট করে তিন উইকেটে ১৪৯ রান তুলেছিলেন। জবাবে ২ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে লোকেশ রাহুলের দল। সেই সঙ্গে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস পয়েন্ট তালিকায় উঠে এসেছে দ্বিতীয় স্থানে। নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে কেকেআর।

তবে পরাজয়ের সঙ্গেই শাস্তির মুখেও পড়তে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে পয়েন্ট তালিকার সাতে রয়েছে পন্থের দল। গতকালের ম্যাচে স্লো ওভার রেটের ফাঁদে জড়িয়ে পড়েছে দিল্লি ক্যাপিটালস। তবে যেহেতু এটি প্রথম অপরাধ তাই শুধু অধিনায়ক ঋষভ পন্থেরই জরিমানা ধার্য হয়েছে।

আইপিএলে স্লো ওভার রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্ট বা আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঋষভ পন্থের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। চলতি আইপিএলে তিনি তৃতীয় অধিনায়ক যিনি এই শাস্তির মুখে পড়লেন। আইপিএলের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে পরাস্ত হওয়ার পর একই শাস্তি হয়েছিল রোহিত শর্মার। এরপর চলতি আইপিএলের পঞ্চম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে গিয়েছিল সানরাইজার্স অধিনায়ক। সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনেরও ১২ লক্ষ টাকা জরিমানা হয়। গতকাল পঞ্চদশ আইপিএলের ১৫তম ম্যাচে শাস্তির মুখে পড়লেন পন্থ।
Young Badoni finishes things off in style.@LucknowIPL win by 6 wickets and register their third win on the trot in #TATAIPL.
— IndianPremierLeague (@IPL) April 7, 2022
Scorecard - https://t.co/RH4VDWYbeX #LSGvDC #TATAIPL pic.twitter.com/ZzgYMSxlsw
টানা দ্বিতীয় পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক পন্থ ডিউ ফ্যাক্টরকে দায়ী করেও বলেছেন, ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের ১০ থেকে ১৫ রান কম ছিল বলে মনে করি। তবে ম্যাচের শেষ অবধি প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছেন। পাওয়ারপ্লে-র খেলা ঠিকই ছিল। মাঝের ওভারগুলিই ফারাক গড়ে দিয়েছে। স্পিনাররা ভালো বোলিং করলেও যেহেতু ১০-১৫ রান কম ছিল সেখানেই সমস্যা হয়েছে। লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল বলেছেন, বোলিং পারফরম্যান্সে খুশি, তবে পাওয়ারপ্লে-র বিষয়ে আরেকটু উন্নতির প্রয়োজন রয়েছে। প্রথম ৬ ওভারের পর বোলাররা নিজেদের মধ্যে শলাপরামর্শ করে উপযুক্ত লাইন ও লেংথ বজায় রেখে পরিকল্পনামাফিক বোলিং করেছেন। এদিনের ম্যাচে আগের দিনের তুলনায় বেশি শিশির পড়েছে, ফলে ব্যাটিং করা সহজ ছিল। আয়ুষ বাদোনির ছক্কায় লক্ষ্যপূরণ হয় লখনউয়ের। ৩ বলে ১০ রানে অপরাজিত থাকা বাদোনির প্রশংসা করেছেন রাহুল।












Click it and Unblock the Notifications