IPL 2022: দিল্লি ক্যাপিটালসে করোনার থাবা! চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ নামতে পারবেন পন্থরা?
আইপিএলে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্লে অফের যোগ্যতা অর্জনের লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার কথা দিল্লি ক্যাপিটালসের। তারই আগে গোটা দলকে কয়েক ঘণ্টার জন্য চলে যেতে হয় আইসোলেশনে। দিল্লি ক্যাপিটালস বা বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হলেও জানা যায়, একজন নেট বোলারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাতেই শোরগোল পড়ে যায়।
|
রিপোর্ট আসায় স্বস্তি
গোটা দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নতুন করে আরটি-পিসিআর টেস্ট হয়। এই করোনা পরীক্ষার রিপোর্ট না আসা অবধি সকলকে হোটেলে নিজেদের ঘরেই থাকতে বলা হয়। তবে আর কারও নমুনায় করোনা সংক্রমণের হদিশ মেলেনি। ফলে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নির্ধারিত সূচি মেনেই হবে আজকের ম্যাচ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম আজ সকালে দাবি করে, দিল্লি ক্যাপিটালসের এক নেট বোলারের করোনা ধরা পড়েছে। তিনি আরেক বোলারের সঙ্গে একই ঘরে থাকেন। ফলে দুজনকেই আইসোলেশনে পাঠানো হয়। বাকিদের নতুন করে করোনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট আসার পরই মিলেছে স্বস্তি।
|
করোনার থাবা বারবার
উল্লেখ্য, চলতি আইপিএলে দুই ক্রিকেটার মিচেল মার্শ ও টিম সেইফার্ট এবং বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ করোনার কবলে পড়েন। মার্শকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। এরপর হেড কোচ রিকি পন্টিংয়ের পরিবারের এক সদস্যের করোনা ধরা পড়ে। ফলে পন্টিংও আইসোলেশনে থেকে বায়ো বাবলে ফেরেন। ফের দিল্লি শিবিরে করোনার থাবা। একই দলে বারবার কেন করোনা থাবা বসাচ্ছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তবে আজকের ম্যাচ হলেও পৃথ্বী শ এখনও হাসপাতালেই বলে জানা গিয়েছে। তিনি এদিনও খেলতে পারবেন না।
|
দিল্লির গুরুত্বপূর্ণ ম্যাচ
১০ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে দিল্লি ক্যাপিটালসের। নেট রান রেট ০.৬৪১। আজ জিতলে দিল্লির পয়েন্ট হবে ১২। আরসিবি জিতে গেলে দিল্লি পঞ্চম স্থানেই থাকবে। কারণ, আরসিবির পয়েন্ট হবে ১২ ম্যাচে ১৪। চেন্নাই সুপার কিংস ১০ ম্যাচে ৬ পয়েন্টে রয়েছে, নেট রান রেট মাইনাস (-) ০.৪৩১। আইপিএলের পয়েন্ট টেবিলের এখন যা অবস্থা তাতে চারটি ম্যাচে জিতলেও ধোনিদের প্লে অফে ওঠা সম্ভব নয়। যাবতীয় পরিস্থিতি ঝুলে শুধু অঙ্কের হিসেবেই। তবে গতবারের চ্যাম্পিয়নরা কিছুটা সম্মানজনক জায়গায় থেকেই আইপিএল অভিযান শেষ করতে চাইবেন। তাই জমজমাট লড়াইয়েরই অপেক্ষা।
|
অস্ত্র যখন রভম্যান
আজও ঋষভ পন্থের বড় অস্ত্র হতে চলেছেন রভম্যান পাওয়েল। বিগ হিটার পাওয়েলকে নিয়ে উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে ওয়াটসন বলেন, গত কয়েক বছরে রভম্যানের ব্যাটিং বিশেষ দেখিনি। কিন্তু নেটে ও ট্রেনিং সেশনে দেখছি রভম্যান বিশাল বিশাল শট হাঁকাতে দক্ষ। তাঁর মিসহিটও অনেক দূর অবধি চলে যায়। বেশ কিছু ম্যাচে তাঁর ব্যাটিং দেখে তাই সত্যিই ভালো লাগছে। সানরাইজার্স ম্যাচে ৩৫ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেললেও ওয়াটসন মনে করেন, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংসই এই জামাইকান বিগ হিটারের আত্মবিশ্বাস বাড়িয়েছে। স্পিন থেকে পেস, এমনকী খুব জোরে বলও যে অবলীলায় পাওয়েল সামলাচ্ছেন তার প্রশংসা করেন ওয়াট্টু।












Click it and Unblock the Notifications