IPL 2022: কালো আর্মব্যান্ড নিয়ে বড় পরাজয়ের মুখে আরসিবি! শিবম দুবে ও রবিন উথাপ্পা গড়লেন একাধিক রেকর্ড
আইপিএলের ম্যাচে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আজই প্রথম জয়ের স্বাদ পেতে চলেছে চেন্নাই সুপার কিংস। ২১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শিবম দুবে ও রবিন উথাপ্পার বিস্ফোরক ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে সর্বাধিক রান করে আরসিবিকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছিল। দুবে ও উথাপ্পা গড়লেন একাধিক রেকর্ড।

চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে আজ যে ৪ উইকেট হারিয়ে ২১৬ রান তুলেছে তাতে রয়েছে ১২টি চার ও ১৭টি ছক্কা। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ১৯টি চার ও ১৭টি ছক্কার সাহায্যে ৫ উইকেটে ২৪৬ রান তুলেছিল। সেই ম্য়াচে মুরলী বিজয় ৫৬ বলে ১২৭ রান করেছিলেন, একাই মেরেছিলেন ১১টি ছক্কা। আলবি মরকেল পাঁতটি ও ম্যাথু হেডেন একটি ছয় মেরেছিলেন। আরসিবির বিরুদ্ধেই ২০১৮ সালে রান তাড়া করতে নেমে সিএসকে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছিল। তাতেও ছিল ১৭টি ছক্কা। ২০০৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাব ও ২০২০ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ইনিংসে ছিল ১৬টি করে ছক্কা।

আজ শিবম দুবে ও রবিন উথাপ্পা আইপিএল কেরিয়ারের সেরা ইনিংস খেলার ফাঁকে ১৬৫ রানের পার্টনারশিপও গড়েছেন। চলতি আইপিএলে বিরাট কোহলি ও ফাফ দু প্লেসি যে ১১৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন তা এদিন ছাপিয়ে গেলেন চেন্নাইয়ের ব্যাটাররা। তৃতীয় উইকেট জুটিতে আইপিএলের সর্বাধিক রান তোলার রেকর্ডটিও চলে গেল দুবে-উথাপ্পা জুটির কাছে। ২০১২ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ডেকান চার্জার্সের হয়ে ক্যামেরন হোয়াইট ও কুমার সঙ্গকারা গড়েছিলেন ১৫৭ রানের পার্টনারশিপ। ১০ বছর পর ভাঙল সেই রেকর্ডটি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের সর্বাধিক রানের পার্টনারশিপের নিরিখে এদিনেরটি রইল দ্বিতীয় স্থানে, ২০২০ সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৮১ রানের পার্টনারশিপ গড়েন ফাফ দু প্লেসি ও শেন ওয়াটসন।

রবিন উথাপ্পা ৮৮ রান করার সুবাদে আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় মহেন্দ্র সিং ধোনিকে টপকে দখল করলেন অষ্টম স্থান, তালিকায় তিনি পঞ্চম ভারতীয়। ১৯৮ ম্যাচে তাঁর মোট রান ৪৯১৬। আরসিবি ম্যাচে সিএসকের হয়ে কোনও ম্যাচে সর্বাধিক রানের নজিরে দুবে থাবা বসালেন মুরলী বিজয়ের রেকর্ডে। ২০১১ সালের আইপিএল ফাইনালে বিজয় ৯৫ রান করেছিলেন। আরসিবি আজ হর্ষল প্যাটেলের অভাব ভালোই অনুভব করেছে বোলিংয়ে। হর্ষলের বোনের প্রয়াণের জন্য আরসিবির ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে নেমেছেন। ইতিমধ্যেই ফাফ দু প্লেসি ৮, অনুজ রাওয়াত ১২, বিরাট কোহলি ১ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৬ রান করে আউট হয়ে গিয়েছেন। শাহবাজ আহমেদের সঙ্গে ঝোড়ো ব্যাটিং করে অভিষেক ম্যাচে লড়াই চালাচ্ছেন সুযশ প্রভুদেশাই। এখনও অবধি তিনিই সর্বাধিক রান করে ব্যাট করছেন।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications