IPL 2022: বিশ্বের বৃহত্তম জার্সি নিয়ে গিনেস রেকর্ডে আইপিএল! জমকালো সমাপ্তি অনুষ্ঠানে রণবীর-রহমান
আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান শুরু জমকালোভাবে। বিশ্বের বৃহত্তম জার্সি নিয়ে আইপিএল নাম লেখাল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ফাইনালে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। জার্সিটি লম্বায় ৬৬ মিটার ও ৪২ মিটার। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ গ্রহণ করলেন গিনেস বিশ্বরেকর্ডের সার্টিফিকেট।
Biggest cricket jersey in the world - into the guiness world records - The IPL jersey. pic.twitter.com/svWcCZCcZQ
— Johns. (@CricCrazyJohns) May 29, 2022
|
সর্বকালীন রেকর্ড
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার পাশাপাশি আরও একটি বিশ্বরেকর্ড হলো বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল দেখতে হাজির প্রায় ১ লক্ষ ২৫ হাজার দর্শক। যা ভেঙে দিল ক্রিকেট মাঠে দর্শকের নিরিখে বিশ্বের সর্বকালীন রেকর্ডও। সৌরভ, জয়ের সঙ্গে হাজির ছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। মঞ্চে উঠে তাঁদের সঙ্গে দেখা করে হাত মেলান দুই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ও সঞ্জু স্যামসন। এরপর ট্রফির পাশে দাঁড়িয়ে তারা দুজনে ছবি তোলেন রীতি মেনে।
|
রণবীর মাতালেন
তারপরই পারফর্ম করতে আসেন বলিউড তারকা রণবীর সিং। এত দর্শকের সামনে পারফর্ম করতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছিলেন কিছুক্ষণ আগেই। রীতিমতো তাক লাগিয়ে দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন রণবীর। আইপিএলে যে দশ রাজ্যের দল খেলা সেখানকার সংস্কৃতির তুলে ধরতে হাজির ছিলেন নৃত্যশিল্পীরা। সঙ্গে ছিল তাঁর অভিনীত 83 (তিরাশি) ছবির গান। আইপিএল দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ভাষার জনপ্রিয় গানে পারফর্ম করেন রণবীর। দেখা গিয়েছে ছৌ নাচের দলকেও। প্রয়াত সুরকার বাপ্পি লাহিড়ীর জনপ্রিয় গানেও পা মেলান রণবীর। পরে লখনউ সুপার জায়ান্টসের জার্সির রংয়ের কোট পরে রণবীর লোকেশ রাহুলের সেঞ্চুরির সেলিব্রেশনের মতো দুই কানে হাত দিয়ে চোখ বুজে দাঁড়ান। তিনি অংশগ্রহণকারী দলের ক্রিকেটারদের কাছেও ছুটে যান।

স্বাধীনতার ৭৫ বছরে ভারতীয় ক্রিকেট
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করার ডাক দিয়েছেন সে কথা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা হবে আইপিএল সমাপ্তি অনুষ্ঠানে। দেশের স্বাধীনতার ৭৫ বছরে আইপিএলের তরফে এদিন পঞ্চদশ আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ৭৫ বছরে ভারতীয় ক্রিকেটের উল্লেখযোগ্য কীর্তি তুলে ধরে কুর্নিশ জানানো হলো।
|
মাতালেন রহমান
এরপরই আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করতে আমন্ত্রণ জানানো হলো এ আর রহমানকে। তিনি মাতিয়ে দিলেন বন্দেমাতরম, মা তুঝে সালামের মাধ্যমে। রহমানের সঙ্গেই সংগীত পরিবেশ করতে থাকেন বেনি দয়াল, নীতি মেনন ও মোহিত চৌহান। রং দে বাসন্তী থেকে জয় হো- জনপ্রিয় গানের মাধ্যমে অনুষ্ঠান জমিয়ে দেন রহমান। দর্শকাসনে দেখা গিয়েছে অক্ষয় কুমারকেও। ভারতের অনেক প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেটারও উপস্থিত আছেন। বোর্ড সভাপতির স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও স্টেডিয়ামে রয়েছেন। রহমানের সঙ্গেই সংগীত পরিবেশ করতে থাকেন বেনি দয়াল, নীতি মেনন ও মোহিত চৌহান। রং দে বাসন্তী থেকে জয় হো- জনপ্রিয় গানের মাধ্যমে অনুষ্ঠান জমিয়ে দেন রহমান। এই গানের অনুষ্ঠান চলার ফাঁকেও ফের মঞ্চে হাজির হন রণবীর। সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আধ ঘণ্টা ধরে। ৭টা ১০ মিনিট নাগাদ অনুষ্ঠান শেষ হয় আতসবাজির প্রদর্শনী দিয়ে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী।












Click it and Unblock the Notifications