IPL 2022: আইপিএলে ধোনিকে আউট করাই সেরা মুহূর্ত, এবার বিরাটের উইকেট টার্গেট দিল্লির চেতনের

রাজস্থান রয়্যালসের বোলিং বিভাগকে ভরসা দিলেও তাঁকে ধরে রাখেনি সঞ্জু স্যামসনের দল। চেতন সাকারিয়াকে এবার নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলাম থেকে চেতনকে দলে নেওয়ার জন্য রাজস্থান রয়্যালস চেষ্টা করে। তবে দিল্লি ক্যাপিটালস ৪.২ কোটি টাকায় দলে নিয়েছে চেতনকে।

আইপিএলে বিরাটের উইকেট টার্গেট দিল্লির চেতন সাকারিয়ার

আনরিখ নরকিয়ার আইপিএল থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে চেতন ঋষভ পন্থের দলের নির্ভরযোগ্য পেসার হয়ে উঠতেই পারেন। সম্প্রতি রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে গোয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে ৩৮ রানের বিনিময়ে ৬ উইকেট নেন চেতন। বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে তিনি ৬২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। উল্লেখ্য, গত বছর আইপিএলের প্রথমার্ধে ভালো পারফর্ম করায় ভারতের শ্রীলঙ্কা সফরে টি ২০ ও একদিনের সিরিজে অভিষেক হয় সাকারিয়ার। ১টি একদিনের আন্তর্জাতিকে ২টি এবং ২টি টি ২০ আন্তর্জাতিক খেলে তাঁর ঝুলিতে রয়েছে ১টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৮ সালে অভিষেকের পর ১৮ ম্যাচে চেতন পেয়েছেন ৫৩টি উইকেট। লিস্ট এ-তে তাঁর উইকেটের সংখ্যা ১৫ ম্যাচে ২৪। ৩৮টি টি ২০ ম্যাচে বছর ২৪-এর চেতনের ৫১টি উইকেট রয়েছে।

আইপিএলে বিরাটের উইকেট টার্গেট দিল্লির চেতন সাকারিয়ার

গত বছরের আইপিএলে চেতন সাকারিয়া ১৪টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছিলেন। সেরা বোলিং ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট। ময়াঙ্ক আগরওয়াল, নীতীশ রানা, দীনেশ কার্তিকদের আউট করলেও সেরা মুহূর্তটি যে ছিল মহেন্দ্র সিং ধোনিকে সাজঘরে ফেরানো, সেটা স্বীকার করেছেন চেতন সাকারিয়া। তিনি বলেন, গত বছরের আইপিএলে ধোনির উইকেট তুলে নেওয়াই আমার কাছে সেরা মুহূর্ত। অভিষেক ম্যাচটি নিঃসন্দেহে স্পেশ্যাল ছিল। কিন্তু ধোনির উইকেটের সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না। তিনি একজন কিংবদন্তি। ফলে একজন কিংবদন্তিকে বল করা এবং তাঁর উইকেট পাওয়া সব সময়ই এক তৃপ্তিদায়ক অনুভূতি।

আইপিএলে বিরাটের উইকেট টার্গেট দিল্লির চেতন সাকারিয়ার

এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে সাকারিয়া বলেন, আমি এর আগে নেটে এবি ডিভিলিয়ার্সকে বল করেছি। ডেথ ওভারে তিনি এতো বৈচিত্র্যপূর্ণ শট খেলে থাকেন যে তাঁকে বল করা সব সময়ই কঠিন। তিনি অবসর নেওয়ায় আর তাঁর উইকেট নেওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে আসন্ন আইপিএলে আমি বিরাট ভাইয়ের উইকেটটাকে টার্গেট করছি। তা হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে ১৬ এপ্রিল, ওই দিনই দিল্লি ক্যাপিটালস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+