IPL 2022: আইপিএলে টস জিতে ফিল্ডিং নেওয়ার ধারা অব্যাহত, চেন্নাই ব্যাট করতে পাঠাল পাঞ্জাবকে

আইপিএলের ৩৮তম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের সামনে চেন্নাই সুপার কিংস। প্লে অফে যাওয়ার লক্ষ্যে দুই দলের কাছেই আজকের দ্বৈরথ গুরুত্বপূর্ণ। সাতটি ম্যাচ খেলে পাঞ্জাব কিংসের পয়েন্ট ৬, নেট রান রেট মাইনাস (-) ০.৫৬২। অষ্টম স্থানে থাকা পাঞ্জাবের পরেই চেন্নাই সুপার কিংস রয়েছে নবম স্থানে। সাত ম্যাচে ঝুলিতে রয়েছে চার পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৫৩৪। টস জিতে ফিল্ডিং নেওয়ার ধারা অব্যাহত রইল। চেন্নাই সুপার কিংস ব্যাট করতে পাঠাল পাঞ্জাব কিংসকে।

টস জিতে ফিল্ডিং চেন্নাইয়ের

টস জিতে ফিল্ডিং চেন্নাইয়ের

যে পিচে গতকাল লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল সেই পিচেই আজ খেলা হচ্ছে। প্রথমে ব্যাট না করার সিদ্ধান্ত প্রসঙ্গে চেন্নাই সুপার কিংস অধিনায়ক রবীন্দ্র জাদেজা বলেন, শিশির পড়বে কিনা সে সম্পর্কে নিশ্চিত নই। শিশির যদি পড়ে সেটাও মাথায় রেখেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত। আশা করব, পরের দিকে শিশির পড়বে। পাঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালের কথায়, আমি ৭টির মধ্যে ৬ বার টস হারলাম। ফলে আমি কী করতাম টস জিতলে সেটা নিয়ে বলার কিছু নেই। আগের ম্যাচের ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে এই ম্যাচে তিনটি পরিবর্তন করেছে পাঞ্জাব।

পাঞ্জাব বনাম চেন্নাই

পাঞ্জাব বনাম চেন্নাই

এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে চেন্নাই সুপার কিংসকে ৫৪ রানে হারিয়ে দিয়েছিল পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৮০। জবাবে ১৮ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় চেন্নাই সুপার কিংস। আইপিএলে পাঞ্জাব ও চেন্নাই পরস্পরের বিরুদ্ধে ২৭টি ম্যাচ খেলেছে। সিএসকে জিতেছে ১৬টিতে, পাঞ্জাব জিতেছে ১১টিতে। শেষ দুটি ম্যাচে পাঞ্জাব জিতলেও শেষ ৫টি সাক্ষাতের নিরিখে ৩-২ ব্যবধানে এগিয়ে সিএসকে।

নজিরের সামনে শিখর

নজিরের সামনে শিখর

আজকের ম্যাচে ২ রান করলেই শিখর ধাওয়ান বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএলে ৬ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় বিরাটের পর দ্বিতীয় স্থানেই রয়েছেন শিখর ধাওয়ান। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ওপেন করতে নেমে ৭ ম্যাচে ২১৪ রান করেছেন ধাওয়ান। সর্বাধিক ৭০। গড় ৩০.৫৭, স্ট্রাইক রেট ১২৬.৬৩। আইপিএলে শিখরের দুটি শতরান রয়েছে, দুটিই এসেছিল ২০২০ সালে।

নজরে প্রথম একাদশ

আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংস দল অপরিবর্তিত। তবে পাঞ্জাব কিংসে তিনটি পরিবর্তন- শাহরুখ খান, নাথান এলিস ও বৈভব অরোরার জায়গায় খেলছেন সন্দীপ শর্মা, ঋষি ধাওয়ান ও ভানুকা রাজাপক্ষ।

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), ডোয়েইন ব্র্যাভো, মিচেল স্যান্টনার, ডোয়েইন প্রিটোরিয়াস, মাহিশ থিকশানা, মুকেশ চৌধুরী

পাঞ্জাব কিংস- ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং, সন্দীপ শর্মা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+