IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং চেন্নাই সুপার কিংসের, দুই দলেই বেশ কয়েকটি পরিবর্তন

আইপিএলের ম্যাচে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জিততেই হবে রোহিত শর্মার দলকে। এল ক্লাসিকো জিতে মূল্যবান দুই পয়েন্ট ঝুলিতে পুরে প্লে অফের দৌড়ে থাকতে মরিয়া রবীন্দ্র জাদেজার সিএসকে। টস জিতে ফিল্ডিং নিয়েছে সিএসকে।

মুম্বইয়ে তিন পরিবর্তন

আইপিএলে পাঁচবার খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। চারবার জিতেছে চেন্নাই সুপার কিংস। যদিও এবারের আইপিএলে ধোনিরা ৬টির মধ্যে জিতেছেন মাত্র একটি ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ৬টি ম্যাচেই পরাস্ত হয়েছে। আইপিএলের ইতিহাসে যা ঘটেছে এই প্রথমবার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আজ প্রথমবার মাঠে নামছেন রাইলে মেয়ারডিথ ও হৃতিক শোকিন। তবে আজও অভিষেক হলো না অর্জুন তেন্ডুলকরের। ২১ বছরের দিল্লির অফ স্পিনার শোকিন আজই প্রথম টি ২০ খেলবেন। ভারতের অনূর্ধ্ব ১৯ ও ২৩ দলের হয়ে তিনি বেসরকারি টেস্ট ও একদিনের ম্যাচ খেলেছেন। লিস্ট এ-তে তাঁর ৮ ম্যাচে ৮টি উইকেট রয়েছে।

ফিল্ডিং নেওয়ার পিছনে জাদেজার যুক্তি

টস জিতে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, উইকেটে কিছুটা আর্দ্রভাব রয়েছে। সেই সঙ্গে কতটা শিশির পড়বে তাও আগাম আঁচ করা সম্ভব নয়। সে কারণেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত। রোহিত শর্মাও মেনে নিয়েছে, প্লে অফের দৌড়ে থাকতে গেলে সব ম্যাচই জিততে হবে। তবে বেশি কিছু না ভেবে নিজেদের যতটুকু করা সম্ভব, সেটাই করতে মুখিয়ে রয়েছে তাঁর দল। প্রথমে ব্যাটিং করা নিয়েও উদ্বিগ্ন নন রোহিত। বোলিং বিভাগকে শক্তিশালী করার প্রয়াস লক্ষ্য করা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ গঠন নিয়ে।

হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা

আজ যে পিচে খেলা হচ্ছে তাতে এর আগে একটি ম্যাচ হয়েছে। পিচ দেখে ম্যাথু হেডেন বলেছেন, বাউন্ডারি দুই দিকেই সমান। হাই স্কোরিং ম্যাচ হওয়ারই সম্ভাবনা। চেন্নাই সুপার কিংসে মঈন আলি ও ক্রিস জর্ডনের জায়গায় খেলছেন ডোয়েইন প্রিটোরিয়াস ও মিচেল স্যান্টনার। মুম্বই ইন্ডিয়ান্স দলে তিনটি পরিবর্তন, দলে ড্যানিয়েল স্যামস, রাইলে মেয়ারডিথ ও হৃতিক শোকিন। টসের আগে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন তেন্ডুলকরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে সুনীল গাভাসকরকে।

প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, ড্যানিয়েল স্যামস, হৃতিক শোকিন, জসপ্রীত বুমরাহ, রাইলে মেয়ারডিথ, জয়দেব উনাদকাট

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), ডোয়েইন ব্র্যাভো, মিচেল স্যান্টনার, ডোয়েইন প্রিটোরিয়াস, মাহিশ থিকশানা, মুকেশ চৌধুরী

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+