IPL 2022: ধোনি-ঋতুরাজরা নতুন বেশে! চেন্নাই সুপার কিংসে পার্টির কারণ জানতে দেখুন ভিডিও

আইপিএলে মাঠের হতশ্রী পারফরম্যান্সের প্রভাব অন্তত মাঠের বাইরে চেন্নাই সুপার কিংস শিবিরের মেজাজে ধরা পড়ছে না। গতবারের চ্যাম্পিয়নরা ৬টি ম্যাচের ৫টিতেই হেরেছে। এমনকী জেতা ম্যাচও হাতছাড়া করে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবুও সিএসকের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা রয়েছেন ফুরফুরে মেজাজেই। তামিল নববর্ষ হয়ে যাওয়ার পরেও মহেন্দ্র সিং ধোনিদের দেখা গেল নতুন বেশে।

চেন্নাই সুপার কিংসে পার্টির কারণ জানতে দেখুন ভিডিও

(ছবি- রাসেল রাধাকৃষ্ণনের ইনস্টাগ্রাম)

বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে চেন্নাই সুপার কিংস। সিএসকে জিতলেই প্লে অফের দৌড় থেকে সরকারিভাবে ছিটকে যাবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে চেন্নাই শিবির মেতে উঠল ডেভন কনওয়ের প্রি ওয়েডিং পার্টি নিয়ে। সেখানেই হাজির ছিল গোটা দল। তামিল রীতি মেনে যেভাবে বিয়ের আগে আচার-অনুষ্ঠানে হবু বর যে ধরনের পোশাক পরেন সেভাবেই দেখা গেল কনওয়েকে। ধুতি পরে হাজির ধোনি, জাদেজা, ঋতুরাজরাও।

চেন্নাই সুপার কিংসে পার্টির কারণ জানতে দেখুন ভিডিও

(ছবি- ঋতুরাজ গায়কোয়াড় ইনস্টাগ্রাম)

সম্প্রতি তামিল ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এ দেশে এসে তামিল রীতি মেনে বিয়ের অনুষ্ঠান সেরে আইপিএল দলের সঙ্গে যোগ দিয়েছেন ম্যাক্সওয়েল। কনওয়ে অবশ্য কোনও ভারতীয়কে বিয়ে করছেন না। তবে তামিল রীতিতে প্রি ওয়েডিংয়ের এই অনুষ্ঠানে তিনি যে বেশ খুশি তা ফুটে উঠেছে কনওয়ের অভিব্যক্তিতে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে দেখা গিয়েছে ধুতি-পরিহিত হেড কোচ স্টিফেন ফ্লেমিংকেও। চেন্নাই সুপার কিংস রয়েছে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে। সেখানেই হয়েছে এই পার্টি।

প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠানের ছবি ক্রিকেটাররা যেমন শেয়ার করেছেন, তেমনই চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও দেওয়া হয়েছে। সিএসকের তরফে কনওয়ে ও তাঁর হবু স্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছে চেন্নাই সুপার কিংস। সিএসকের হয়ে চলতি আইপিএলে মাত্র একটিই ম্যাচ খেলেছেন ডেভন কনওয়ে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি ৩ রান করেছিলেন। তারপর অবশ্য দলে আর সুযোগ মেলেনি।

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধেই শুধু জিতেছে সিএসকে, জয় এসেছিল ২৩ রানে। প্রথম চারটি ম্যাচেই পরাস্ত হয়েছিল জাদেজার দল। কেকেআরের কাছে হার ৬ উইকেটে, লখনউ সুপার জায়ান্টসের কাছে ৬ উইকেটে, পাঞ্জাব কিংসের কাছে ৫৪ রানে এবং সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ উইকেটে। আরসিবিকে হারানোর পর গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও জয়ের গন্ধ পাচ্ছিল সিএসকে, কিন্তু ক্রিস জর্ডনের জঘন্য বোলিংয়ে ১ বল বাকি থাকতে চেন্নাই ৩ উইকেটে হেরে যায়। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে সিএসকে প্লে অফের দৌড়ে থাকুক সেটাই চাইছেন ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+