IPL 2022: ইডেনে প্লে অফের পরিকাঠামোয় খুশি বিসিসিআই, বিরাট-রোহিতদের নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশেষ পরিকল্পনা

মে মাসের ২৯ তারিখ শেষ হবে পঞ্চদশ আইপিএল। তারপর জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলে ভারত যাবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে। ঠাসা ক্রীড়াসূচি, ফলে আইপিএলের মধ্যেই ক্রিকেটারদের ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রাখতে হচ্ছে বিসিসিআইকে। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টও বেশ কিছু পরিকল্পনা করেছে। এরই মধ্যে আজ ইডেন পরিদর্শন সারল বিসিসিআইয়ের প্রতিনিধিদল।

ইডেনে বিসিসিআইয়ের প্রতিনিধিদল

ইডেনে বিসিসিআইয়ের প্রতিনিধিদল

ইডেনে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার হবে ২৪ মে। পরদিন হবে এলিমিনেটর। ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ২৯ মে ফাইনাল আমেদাবাদে। ইডেনে প্লে অফ আয়োজনের পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিসিসিআইয়ের প্রতিনিধিদলের সদস্যরা। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে তাঁরা নানা বিষয়ে কথা বলেন। ছিলেন সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস প্রমুখ। অভিষেক ডালমিয়া পরে জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিসিসিআইয়ের প্রতিনিধিদল এখানকার ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট।

ছবি- সিএবি

উঠে যাবে বায়ো বাবল?

উঠে যাবে বায়ো বাবল?

আইপিএল প্লে অফের ম্যাচগুলিতে স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দেশে করোনা সংক্রমণ বাড়লেও বিসিসিআই অবশ্য ধীরে ধীরে বিধিনিষেধ তুলে ক্রিকেট মাঠের চেনা পরিবেশ ফেরাতে চাইছে। করোনা অতিমারীর কারণে জৈব সুরক্ষা বলয় বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। যদিও জানা যাচ্ছে, আইপিএলের পর দেশের মাটিতে ভারত যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে তাতে জৈব সুরক্ষা বলয় থাকবে না। জুনের ৯ থেকে ১৯ তারিখের মধ্যে দিল্লি, কটক, ভাইজ্যাগ, রাজকোট ও বেঙ্গালুরুতে হবে ম্যাচগুলি।

বিদেশেও স্বাভাবিক ছন্দে

বিদেশেও স্বাভাবিক ছন্দে

বোর্ডসূত্রে জানা গিয়েছে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডেও জৈব সুরক্ষা বলয় থাকছে না। দেশে করোনা পরিস্থিতির অবনতি না হলে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই বায়ো বাবল উঠে যাবে। কঠোর নিভৃতবাসেও থাকতে হবে না ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। তবে নিয়মিত করোনা পরীক্ষা চলবে। জৈব সুরক্ষা বলয়ে মাসের পর মাস কাটানো ক্রিকেটারদের উপর মানসিক চাপও তৈরি করে। ফলে বায়ো বাবল উঠে গেলে আগের মতোই স্বাভাবিক ছন্দে ফিরবে ক্রিকেট।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

বোর্ডসূত্রে আরও খবর, রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টেও জোর দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজে এঁদের সকলে সব ম্যাচ খেলবেন না। কেউ কেউ এই সিরিজে পূর্ণ বিশ্রাম পেতে পারেন। কেউ আবার নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলবেন। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলে তা ঠিক করবেন নির্বাচকরা। আইপিএলে ভালো ফর্মে থাকা হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিকরা কামব্যাক করতে পারেন ভারতীয় টি ২০ দলে। হার্দিক যে আয়ারল্যান্ড সফরে যাবেন সেটা একরকম চূড়ান্তই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+