IPL 2022: আইপিএল ফাইনাল থেকেই কোন বড় বদল আনছে বিসিসিআই? দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বিরাট সিদ্ধান্ত
আইপিএলের প্লে অফ শুরু হয়ে যাচ্ছে ২৪ মে থেকে। ২২ মে অবধি চলবে লিগ পর্বের খেলা। ইডেনে ২৪ মে প্রথম কোয়ালিফায়ার. পরদিন এলিমিনেটর। ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৯ মে ফাইনাল হবে আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে ফাইনাল শুরু হতে পারে আধ ঘণ্টা দেরিতে। এমনকী আগামী বছর থেকে আইপিএলের ম্যাচ শুরুর সময়ও বদলাতে চলেছে বিসিসিআই।

পিছোচ্ছে ফাইনাল
বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি জানিয়েছিলেন, আমেদাবাদে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে উদযাপন করতে হবে ভারতের স্বাধীনতার ৭৫ বছর। এই অনুষ্ঠানে তুলে ধরা হবে ভারতীয় ক্রিকেটের অগ্রগতির ছবিও। এ আর রহমান ও রণবীর সিং পারফর্ম করবেন বলেও জানা গিয়েছে। এই সমাপ্তি অনুষ্ঠানের জন্যই এবার আইপিএল ফাইনালটি আধ ঘণ্টা পিছিয়ে দেওয়ার ব্যাপারটি চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই। আনুষ্ঠানিক ঘোষণাই যা বাকি। তবে এ বছরের বাকি আইপিএল ম্যাচগুলি নির্ধারিত সময়, অর্থাৎ সন্ধ্যা সাড়ে সাতটাতেই শুরু হবে। ফাইনাল হবে ৮টা থেকে।

সমাপ্তি অনুষ্ঠান ৪৫ মিনিটের
জানা যাচ্ছে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে। চলবে ৪৫ মিনিট। এবার আবার আইপিএলের ১৫তম বর্ষ। উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তাই সমাপ্তি অনুষ্ঠানে দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন, ভারতীয় ক্রিকেটের অগ্রগতির সঙ্গে থাকবে আইপিএলের জনপ্রিয় হয়ে ওঠার অধ্যায়ও। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে টস হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১৭ সাল অবধি আইপিএলে জমকালো উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠান হয়ে এসেছে। তবে বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন প্রশাসকের হাতে বোর্ড পরিচালনার ভার যাওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়।

পুরানো টাইম স্লটে আইপিএল
এবার আইপিএলের ভিউয়ারশিপ ধাক্কা খেয়েছে। নতুন স্বত্ত্বাধিকারীও চূড়ান্ত হবে শীঘ্রই। বোর্ডসূত্রে খবর, আগামী বছর আগামী বছর আইপিএলের ম্যাচগুলি বিকেল চারটে ও রাত ৮টা থেকে শুরু হবে। সোনি যখন আইপিএল সম্প্রচার করত তখন এই সময়েই ম্যাচ শুরু হতো। কিন্তু স্টার স্পোর্টস সম্প্রচারের দায়িত্ব পাওয়ার পর বোর্ড তাদের অনুরোধে ম্যাচ শুরুর সময় আধ ঘণ্টা এগিয়ে এনেছিল। প্রাইম টাইমে এতে আর্থিকভাবে আরও লাভবান হওয়া যাবে বলেই স্টার স্পোর্টস বোর্ডকে এই অনুরোধ করে বলে জানা যায়। কিন্তু আগামী বছর থেকে আইপিএল ফিরতে পারে পুরানো টাইম স্লটেই।

১০০ শতাংশ দর্শক
আইপিএলের প্লে অফ থেকেই মাঠে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর ভারত-আফ্রিকা টি ২০ সিরিজেও তেমনটাই হবে বলে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। ৯ থেকে ১৯ জুনের মধ্যে টি ২০ সিরিজের ম্যাচগুলি হবে দিল্লি, কটক, বিশাখাপত্তনম, রাজকোট ও বেঙ্গালুরুতে। সেই সিরিজেই গ্যালারির সব আসনেই দর্শক বসে খেলা দেখতে পারবেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications