IPL 2022: বিরাটের মাথায় কী চলছে জানি না! কেন এমন বললেন সৌরভ?

চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ৮ ম্যাচে ১৫৩ রান করেছেন, গড় ১৯.১২, স্ট্রাইক রেট ১২৬.৪৪। বিরাট কোহলি ৯ ম্যাচে ১২৮ রান করেছেন, গড় ১৬, স্ট্রাইক রেট ১১৯.৬২। সেই সঙ্গে দুবার গোল্ডেন ডাক বসেছে তাঁর নামের পাশে। রোহিত শূন্যে ফিরেছেন একবার। ভারতীয় দলের ব্যাটিংয়ের দুই স্তম্ভের এমন খারাপ ফর্ম অবশ্য একেবারেই উদ্বিগ্ন করছে না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

রোহিত-বিরাটের পাশে

রোহিত-বিরাটের পাশে

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, রোহিত, বিরাট গ্রেট প্লেয়ার। আমি নিশ্চিত তাঁরা ফর্ম ফিরে পাবেন। শীঘ্রই তাঁদের ব্যাটে রান দেখা যাবে বলে আশাবাদী বোর্ড সভাপতি। বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার পক্ষে সওয়াল করেছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী-সহ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ। সৌরভকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি জানি না বিরাটের মাথায় কী চলছে? তবে বিরাট গ্রেট প্লেয়ার, দ্রুতই রানে ফিরবেন তিনি।

নজর কেড়েছেন উমরান

নজর কেড়েছেন উমরান

আইপিএল এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে কারা ফেভারিট সেই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, এখন খুব গুরুত্বপূর্ণ সময় চলছে টুর্নামেন্টের। অনেক ওঠা-পড়া হবে। যে কোনও দল ভালো করতে পারে। তবে নতুন দুই দল গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস ভালো খেলছে। উমরান মালিকের বোলিং নজর কেড়েছে প্রাক্তন ভারত অধিনায়কেরও। সৌরভ বলেন, উমেশ ভালো বল করছেন, খলিল আহমেদও। তবে এখনও অবধি এবারের আইপিএলে উমরান আউটস্ট্যান্ডিং।

ঢেলে সাজছে ইডেন

ঢেলে সাজছে ইডেন

আগামী বছর বিশ্বকাপের আগে নবকলেবরে সেজে উঠবে ইডেন গার্ডেন্স। বাতিস্তম্ভ, দর্শকাসনের সংস্কার কাজ শুরু হবে আইপিএলের পরেই।ইডেনের বাতিস্তম্ভগুলি লাগানোর কথা রয়েছে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। সৌরভ বলেন, ভারতে এখন অনেক বড় বড় স্টেডিয়াম। ইডেন গার্ডেন্সে এখন ৬৭ হাজার দর্শকাসন রয়েছে। সেটা বাড়িয়ে ১ লক্ষ করা হবে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সৌরভ বলেন, মুখ্যমন্ত্রী আমাকে ডেকেছিলেন। ডুমুরজলায় স্টেডিয়াম তৈরির জন্য রাজ্য সরকার জমি দিয়েছিল। সেটার ব্যাপারে কথা বলতে। বিসিসিআইয়ের টাকাও এসে পড়ে রয়েছে। ওখানে জলাশয় থাকায় স্টেডিয়াম তৈরি সম্ভব না হলেও রাজ্য সরকার অন্য জায়গায় বিকল্প জমি দেবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

বায়ো বাবল নিয়ে

বায়ো বাবল নিয়ে

আইপিএলের পর দক্ষিণ আফ্রিকা সিরিজে বায়ো বাবল উঠবে কিনা নিশ্চিতভাবে বলতে পারছেন না বিসিসিআই সভাপতি। তবে তিনি বলেন, কোভিড থাকলেও ক্রিকেটারদের দীর্ঘদিন আবদ্ধ অবস্থায় খেলা কঠিন। দেখা যাক, কোভিড পরিস্থিতি কোথায় থাকে। তবে এখন জৈব সুরক্ষা বলয় অনেক শিথিল হয়েছে বলেও জানান মহারাজ। এবারের জন্মদিন তিনি কাটাবেন লন্ডনে। ভারত তখন ইংল্যান্ড সফরে থাকবে।

প্রসঙ্গ বায়োপিক

প্রসঙ্গ বায়োপিক

বায়োপিক প্রসঙ্গে সৌরভ বলেন, আমি বেশি সময় পাচ্ছি না। স্ক্রিপট লেখার কাজ এগোতে হবে, এখনও কিছু হয়নি। সম্প্রতি সৌরভের অফিসের কর্মীদের সঙ্গে দিল্লিতে রণবীর কাপুরকে দেখা গিয়েছে। রণবীরই তাঁর চরিত্রে অভিনয় করছেন কিনা তা নিয়ে এখনই খোলসা করেননি সৌরভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+