IPL 2022: বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর, এ বার কোভিড বিধি মেনে এ বার মাঠে বসেই দেখতে পারবেন আইপিএল

IPL 2022: বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর, এ বার কোভিড বিধি মেনে এ বার মাঠে বসেই দেখতে পারবেন আইপিএল

খুশির খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। সমর্থকদের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দিল বিসিসিআই। ২৫ শতাংশ দর্শক এ বারের আইপিএল-এর ম্যাচগুলি মাঠে বসে উপভোগ করতে পারবেন। বুধবার এই খবর জানানো হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকে। ২৬ এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল।

IPL 2022: বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর, এ বার কোভিড বিধি মেনে এ বার মাঠে বসেই দেখতে পারবেন আইপিএল

আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। মহারাষ্ট্রে আয়োজিত হচ্ছে এ বারের পুরো আইপিএল। ৫৫টি লিগ পর্বের ম্যাচ খেলা হবে মুম্বইয়ের তিনটি স্টেডিয়ামে এবং পুনেতে আয়োজিত হবে ১৫টি ম্যাচ। প্লে-অফ, নক আউট এবং ফাইনাল খেলা হবে আহমেদাবাদে।

২৩ মার্চ থেকে টিকিট বিক্রি শুরু হবে। আইপিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে ২৩ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হবে এই আইপিএল-এর ম্যাচগুলির টিকিট বিক্রি।

কোভিড বিধি মেনে মুম্বই, নভি মুম্বই এবং পুনেতে ২৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচগুলি আয়োজিত হবে। ওয়াংখেড়ে এবং ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ২০টি ম্যাচ আয়োজিত হবে। ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আয়োজিত হবে ১৫টি করে ম্যাচ।

কোভিডের কারণে ২০২০ সালে আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। দর্শকশূন্য মরু দেশে আয়োজিত হয়েছিল সে বারের আইপিএল। ২০২১ সালে করোনার চোখরাঙানি এড়িয়ে ভারতে আইপিএল শুরু হলেও, মাঝ পথে একের পর এক ফ্রাঞ্চাইজি দলের ক্রিকেটাররা কোভিডে আক্রান্ত হওয়া মাঝ পথেই টুর্নামেন্টস্থগিত করে দেওয়া হয়। দীর্ঘ ব্যবধানের পর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয় চতুর্দশ আইপিএল-এর দ্বিতীয় পর্ব। ডিসেম্বর- জানুয়ারিতে যে হারে করোনার প্রকোপ বেড়ে ছিল তাতে এই বারের আইপিএল দেশে আয়োজন করা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড বিসিসিআই-কে অনুরোধ করে ছিল তাদের দেশে প্রতিযোগীতা আয়োজনের জন্য। আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই-কে স্বাগত জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। চিন্ত ভাবনায় ছিল সংযুক্ত আরব আমিরশাহী। তবে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডে শুরু থেকেই স্থির করেছিল দেশের বাইরে এই বার নিয়ে যাওয়া হবে না আইপিএল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+