IPL 2022: বিরাটের জন্য অনুষ্কার উচ্ছ্বাস প্রকাশ ভাইরাল! কোহলি রানে ফিরলেও সচিনকে টেনে খোঁচা

বিরাট কোহলি রানে ফিরলেন। গ্যালারি থেকে আগাগোড়া তাঁর জন্য গলা ফাটালেন সহধর্মিণী অনুষ্কা শর্মা। চলতি আইপিএলে এদিনই প্রথম অর্ধশতরান পেলেন বিরাট কোহলি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আরসিবি যে ১৭০ রান তুলেছে ৬ উইকেট হারিয়ে তার মধ্যে বিরাট কোহলিরই অবদান ৫৮। যদিও রানে ফিরেও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষে বিদ্ধ হচ্ছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক।

মাঠে বিরাট, গ্যালারিতে অনুষ্কা

মাঠে বিরাট, গ্যালারিতে অনুষ্কা

আরসিবি ৬৮ ও ১১৫ রানে অল আউট হওয়ার পর এদিন ১৭০ রানে পৌঁছেছে। সর্বোপরি রানে ফিরেছেন বিরাট। তিনি রান পাচ্ছিলেন না বলে সমালোচিত হচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে পরপর দুটি গোল্ডেন ডাকের পর। সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও। তাঁকে নিয়ে নানারকম মিম ছড়াতে শুরু করেছিল। আজ ব্র্যাবোর্নের গ্যালারিতে তিনি সারাক্ষণ বিরাটের জন্য গলা ফাটিয়ে গেলেন। এমনকী গুজরাত টাইটান্সের একেকটি উইকেট পড়ার পরও তাঁর উচ্ছ্বাসের ছবি ধরা পড়ছে।

স্ট্রাইক রেটে পিছিয়ে

স্ট্রাইক রেটে পিছিয়ে

বিরাট কোহলি আইপিএল কেরিয়ারের অর্ধশতরানটি পূর্ণ করেছিলেন ৪৫ বলে। শেষ অবধি তিনি ৫৩ বলে ৫৮ রান করে মহম্মদ শামির বলে বোল্ড হন। ক্রিজে ছিলেন ৮৩ মিনিট। চার মেরেছেন ৬টি, লকি ফার্গুসনের বলে একটিই ছক্কা হাঁকিয়েছেন। বিরাটের স্ট্রাইক রেট এদিন ছিল ১০৯.৪৩। রজত পাতিদারের সঙ্গে বিরাট এদিন ৯৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপও গড়েন। পাতিদার তিনে নেমে ৩২ বলে ৫২ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ১৬২.৫০। গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৩৩ করেন, স্ট্রাইক রেট ১৮৩.৩৩। ৮ বলে ১৬ রান করা মহীপাল লোমররের স্ট্রাইক রেটও ২০০। ফলে দলের হয়ে সর্বাধিক রান করলেও বিরাট কোহলি স্ট্রাইক রেটে অনেকের চেয়েই পিছিয়ে।

হঠাৎ মন্থর

হঠাৎ মন্থর

প্রথম ওভারে মহম্মদ শামির বলে পরপর দুটি চার হাঁকান বিরাট। ১০ বলে ১৪ রান ছিল। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ড্রাইভ শটও খেলেন। তবে এর কিছুক্ষণ পরেই রান তোলার গতি কমে যায়। ৩০ বলের শেষে তাঁর স্কোর ছিল ৩১। এরপর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৪৫ বলে। পরিসংখ্যানবিদ শিবা জয়রামনের তথ্য অনুযায়ী, আইপিএলে বিরাটের এই অর্ধশতরান তাঁর মন্থর হাফ সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে। এদিন বিরাট ওপেন করতে নেমে সাজঘরে ফেরেন ১৬.৪ ওভারে। দীর্ঘক্ষণ ক্রিজে কাটানোই তাঁর লক্ষ্য ছিল।

আত্মবিশ্বাস বাড়বে

আত্মবিশ্বাস বাড়বে

সুনীল গাভাসকর কিছুদিন আগেই বলেছিলেন, বিরাট, রোহিতের মতো ক্রিকেটাররা অন্তত আট ওভার টিকে গেলেই রান পাবেন। সেটা হলো, তবে বিরাটের স্ট্রাইক রেট খুশি করতে পারেনি অনেকেই। সুনীল গাভাসকর অবশ্য বলছেন, বিরাট রানে ফেরায় তিনি যেমন আত্মবিশ্বাস ফিরে পেলেন, তেমনই তার ইতিবাচক প্রভাব পড়বে আরসিবির পারফরম্যান্সেও।

তীব্র কটাক্ষ

তীব্র কটাক্ষ

যদিও বিরাটকে স্বার্থপর বলে তোপ দাগতে দ্বিধা করছে না সোশ্যাল মিডিয়ার একাংশ। কেউ সচিন তেন্ডুলকরকে টেনে কটাক্ষ করেছেন, শততম শতরানটি পেতে এমন খেলেছিলেন সচিন। কেউ আবার লিখেছেন, বিরাট টি ২০ ক্রিকেটকে একদিনের ম্যাচ বানিয়ে দিলেন। প্রথমে ব্যাট করতে নেমে এমন স্ট্রাইক টি ২০ ক্রিকেটে মানা যায় না বলেও মন্তব্য করেছেন কেউ। এমন কটাক্ষও ভেসে এসেছে, যে বিরাটের স্ট্রাইক রেট মণীশ পাণ্ডের মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+