IPL 2022: কেকেআর ম্যাচের আগে অনুষ্কাকে পাশে পেয়ে ফুরফুরে বিরাট, আরসিবি শিবিরে তবু কেন শূন্যতা?

আইপিএলে প্রথম জয়ের সন্ধানে কাল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগেই আরসিবির বায়ো বাবলে যোগ দিলেব বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা এবং অবশ্যই কন্যা ভামিকা। আজ বিরাট সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করেছেন, তাতে অনুষ্কাকে পাশে পেয়ে তাঁর মুখে চওড়া হাসি। দুজন টিম হোটেলে চিলড্রেন্স পার্কে ছবিটি তুলেছেন।

ফুরফুরে বিরাট

প্রথম ম্যাচে ২৯ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। ব্যাট হাতে ছন্দে রয়েছেন। পরিবারকে পাশে পেয়ে রয়েছেন ফুরফুরে মেজাজেও। তবু আরসিবি শিবিরে বিরাট শূন্যতা অনুভব করছেন। এক দশকেরও বেশি সময় পর এবার পরিবেশ যে অনেকটাই আলাদা! মানিয়ে নিতেও তাই কষ্টই হচ্ছে বিরাট কোহলির। আরসিবির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট বেশ আবেগপ্রবণও হয়ে পড়ছেন।

শূন্যতা অনুভব

শূন্যতা অনুভব

গত বছর অবধি ১১টা মরশুম আরসিবি ড্রেসিংরুমে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে কাটিয়েছেন বিরাট। সাক্ষী থেকেছেন উত্থান-পতনের। এবি ১৮৪টি ম্যাচে ৫১৬২ রান করেছেন, গড় ৩৭.৯১, স্ট্রাইক রেট ১৫১.৬৯। এবার আইপিএল নিলামের অনেক আগেই এবিডি ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানিয়েছেন। বিরাট কোহলি বলেছেন, আরসিবি আইপিএল খেতাব জিতলে প্রথম মনে পড়বে এবি ডি ভিলিয়ার্সের কথাই।

এবিডির সিদ্ধান্তে আবেগপ্রবণ

এবিডির সিদ্ধান্তে আবেগপ্রবণ

বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছিল, এবিডি এবার আরসিবি শিবিরে নেই, এটা কি অবাক করার মতো নয়? বিরাটের জবাব, সত্যিই অবাক করার মতো। এবিডি তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন। আমি বিশ্বকাপের পর দুবাই থেকে ফিরছিলাম। সেই মেসেজটি শুনে পাশে বসা অনুষ্কার দিকে তাকাই। অনুষ্কার প্রথম কথাই ছিল, আমাকে বলার দরকার নেই। অর্থাৎ অনুষ্কা আগে থেকেই জানতেন এবং বিরাটও গত আইপিএল চলাকালীনও এমন যে হতে পারে তা আঁচ করেছিলেন। বিরাট বলেন, টিম হোটেলে আমাদের ঘর পাশাপাশি ছিল। এবি আমার সঙ্গে কফি খাওয়ার প্রস্তাব দিতেই আমি নার্ভাস হয়ে পড়েছিলাম। বড় কোনও সিদ্ধান্ত যে আমাকে শুনতে হতে পারে, সেটাই বারবার মনে হয়েছিল।

মনে রবে

বিরাট বলেন, এবিডির অডিও মেসেজে তাঁর অবসরের কথা জেনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তাঁর সঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। এবার, পরেরবার বা যখনই আইপিএল খেতাব জিতি না কেন, প্রথম ডি ভিলিয়ার্সের কথাই মনে পড়বে। বাড়িতে বসে আরসিবির আইপিএল খেতাব জেতার সাক্ষী থাকার অনুভূতি কেমন হবে সেটা উপলব্ধি করব। আমাদের প্রত্যেকের জীবনেই এবি-র স্পর্শ রয়েছে। কেউ এটা অস্বীকার করতে পারবেন না যে, তাঁর কেরিয়ারে কোনও না কোনওভাবে এবির প্রভাব নেই। এই ভিডিওতেই নিজেকে আরসিবি পরিবারের একজন বলে মনে করা এবিডি চলতি মরশুমে বিরাট-দু প্লেসিদের সাফল্য কামনায় শুভেচ্ছাও জানিয়েছেন।

(প্রচ্ছদের ছবি- বিরাট কোহলির টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+