IPL 2022: আইপিএল ফাইনাল গড়তে চলেছে সর্বকালীন কোন রেকর্ড? অমিত শাহ থাকবেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

আর কিছুক্ষণের মধ্যেই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্চদশ আইপিএলের ফাইনাল ম্যাচ শুরু হবে। টস সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচ শুরু ৮টা থেকে। তবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই শুরু হয়ে যাবে জমকালো সমাপ্তি অনুষ্ঠান। তিন বছর পর এবারই প্রথম আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করছে বিসিসিআই। স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করেছেন দর্শকরা।

বৃহত্তম স্টেডিয়ামে মেগা ফাইনাল

এই স্টেডিয়ামটি বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে। ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন রয়েছে। বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কত টিকিট বিক্রি হয়েছে তা জানানো না হলেও গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যাচ্ছে, ১ লক্ষ ১০ হাজারের বেশি মানুষ আজ ফাইনাল দেখতে মাঠে হাজির থাকবেন। কলকাতার ইডেন গার্ডেন্সের আসন সংখ্যা কমানোর আগে অবধি ক্রিকেটের নন্দনকাননে মাঠে বসে খেলা দেখেছেন ৯০ হাজার থেকে ১ লক্ষ দর্শক। মেলবোর্নে ৮৬ থেকে ৮৭ হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছেন। ইডেনের গ্যালারিতে দর্শকাসনের সংখ্যা আগামী বছর বিশ্বকাপের আগে বাড়িয়ে ফের ১ লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে আজই ক্রিকেট মাঠের গ্যালারিতে সবচেয়ে বেশি দর্শকের নিরিখে সর্বকালীন রেকর্ড গড়তে চলেছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম।

রেকর্ডের সামনে

কেন না, ১ লক্ষের বেশি দর্শক কখনও সাদা বলের ক্রিকেট স্টেডিয়ামে বসে দেখেননি। আজ যদি নরেন্দ্র মোদী স্টেডিয়াম কানায় কানায় ভরে যায় তাহলে সেই সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ছাড়িয়ে অনেক বেশিও হতে পারে। ইতিমধ্যেই বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে এই স্টেডিয়াম ঘুরে দেখে মোহিত হয়ে গিয়েছেন আইসিসির প্রতিনিধিরা। ফলে আগামী বছর বিশ্বকাপের ফাইনাল পাওয়ার নিরিখে মোতেরার এই স্টেডিয়ামই এগিয়ে থাকবে। যার ড্রেস রিহার্সাল হতে চলেছে আইপিএলের ফাইনালেই। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ধনরাজ নাথওয়ানি জানিয়েছেন, ১ লক্ষ ১০ হাজারের বেশি দর্শকই আজ মাঠে থাকবেন।

মাঠে থাকবেন অমিত শাহ

মাঠে থাকবেন অমিত শাহ

আইপিএল ফাইনাল দেখতে মাঠে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও থাকতে পারেন বলে জল্পনা চলছে। তবে মোদী যদি নাও আসতে পারেন, অমিত শাহ থাকছেনই। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বেশ কয়েকজন মন্ত্রী স্টেডিয়ামে থাকতে পারেন। গুজরাতের মুখ্যমন্ত্রীও থাকতে পারেন। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, এই স্টেডিয়ামটিকে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে পরিণত করতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মোতাবেক বছর তিনেকের মধ্যেই এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে, বলিউড ও হলিউডের কয়েকজন তারকাও মাঠে আসতে পারেন।

নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা

নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা

আইপিএল ফাইনাল উপলক্ষে স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মোতায়েন থাকছেন অন্তত ৬ হাজার পুলিশকর্মী। বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে, ১৭জন ডিসিপি, ৪ জন ডিআইজি, ২৮ জন এসিপি, ৫১ জন ইন্সপেক্টর, ২০০ সাব ইন্সপেক্টর, ৫ হাজারের বেশি কনস্টেবল ও ১ হাজার হোমগার্ড ও তিন কোম্পানি এসআরপি নিরাপত্তারক্ষার দায়িত্বে থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+