IPL 2022: গুজরাত টাইটান্স নামে আসন্ন আইপিএল-এ খেলবে আহমেদাবাদের নতুন ফ্রাঞ্জাইজি

IPL 2022: গুজরাত টাইটান্স নামে আসন্ন আইপিএল-এ খেলবে আহমেদাবাদের নতুন ফ্রাঞ্জাইজি

অবশেষে নিজেদের দলের নাম ঘোষণা করল আহমেদাবাদের ফ্রাঞ্চাইজি। আসন্ন আইপিএল-এ গুজরাত টাইটান্স নামে খেলবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন নতুন এই ফ্রাঞ্জাইজি দল। আইপিএল-এর বেসরকারি সম্প্রচারকারী সংস্থার একটি শো-এ নতুন দলের নাম সরকারী ভাবে ঘোষণা করে গুজরাত টাইটানসের মালিক সিভিসি ক্যাপিটলসের প্রতিনিধি সিদ্ধার্থ প্যাটেল।

IPL 2022: গুজরাত টাইটান্স নামে আসন্ন আইপিএল-এ খেলবে আহমেদাবাদের নতুন ফ্রাঞ্জাইজি

ভার্চুয়ালি নতুন টিমে নাম ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির প্রধান কোচ আশিস নেহরা এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই দলের মেন্টরের ভূমিকায় রয়েছে ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টন।

আইপিএল-এর পঞ্চদশ সংস্করণের আগে আহমেদাবাদ ছাড়াও যুক্ত হয়েছে লখনউ। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ ফ্রাঞ্চাইজি নিজেদের নাম আগেই জানিয়ে দিয়েছে। লখনউ সুপার জায়েন্টস নামে খেলবে তারা। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএল-এর মেগা নিলামের আসর। তার আগে ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আহমেদাবাদের নাম জানার জন্য। অবশেষে ১২ এবং ১৩ ফেব্রুয়ারি পঞ্চদশ আইপিএল-এর জন্য আয়োজিক নিলামে অংশ নেওয়ার আগে ৭ ফেব্রুয়ারি (সোমবার) নিজেদের দলের নাম ঘোষণা করল সিভিসি ক্যাপিটলের নেতৃত্বাধীন এই দল।

কয়েক দিনের মধ্যেই নিজেদের অফিসিয়াল লোগো প্রকাশ করবে গুজরাত টাইটানস। লকনউ ইতিমধ্যেই নিজেদের লোগো প্রকাশ করেছে। গুজরাত থেকে এর আগেও আইপিএল-এ অংশগ্রহণ করেছিল গুজরাত লায়ন্স। ২০১৫-১৬ আইপিএল-এ খেলেছিল তারা।

ড্রাফটিং-এ ১৫ কোটি টাকার বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছে গুজরাত। তিনিই এই মরসুমে অধিনায়কত্ব করবেন দলটির। ড্রাফটিং-এ ১৫ কোটি টাকা দিয়ে তারা নিয়েছে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে। আগের মরসুম পর্যন্ত সানরাইডার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন রশিদ। ৮ কোটি টাকায় দলটি তৃতীয় ক্রিকেটার হিসেবে শুভমন গিলকে সই করিয়েছে। এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন শুভমন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বিক্রম সোলাঙ্কিকে ডিরেক্টর অব ক্রিকেট নিযুক্ত করেছে গুজরাত টাইটানস। কোচিং কেরিয়ারে প্রথমবার গুজরাত টাইটানসের হয়েই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন আশিস নেহরা। দলের মেন্টরের ভূমিকায় রয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টন।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আসন্ন আইপিএল ভারতেই খেলা হবে। তবে গোটা দেশে ছড়িয়ে হবে না এই টুর্নামেন্ট। মহারাষ্ট্রে আয়োজন করা হবে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি। নক-আউট পর্বের ম্যাচ কোথায় আয়োজিত হবে তা সৌরভ পরবর্তী সময়ে জানানোর কথা বললেন বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আহমেদাবাদে আয়োজিত হবে প্লে-অফ এবং ফাইনাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+