IPL 2022: সানরাইজার্স ম্যাচেই কেকেআরে অভিষেক অ্যারন ফিঞ্চের? ইলিশ নিয়ে কী বললেন?

কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস ম্যাচে পরাস্ত হয়েছে। আর তারপরই কেকেআরের প্রথম একাদশে রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ম্যাচ খেলার জন্য প্রস্তুত অ্যারন ফিঞ্চ। ওপেনিং জুটিকে শক্তিশালী করতে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তাঁকে খেলানো হতে পারে। কোপ পড়ার সম্ভাবনা অজিঙ্ক রাহানের উপরই।

সানরাইজার্স ম্যাচেই কেকেআরে অভিষেক অ্যারন ফিঞ্চের?

অ্যারন ফিঞ্চও যে ভালো ফর্মে ছিলেন তা নয়। পাকিস্তানে একদিনের সিরিজে প্রথম বলে ২৩ করলেও পরের দুটি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছিলেন। লাহোরে একমাত্র টি ২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়া ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে জেতে, ৪৫ বলে ৫৫ রান করে ম্যাচের সেরা হন অধিনায়ক ফিঞ্চ। স্বাভাবিকভাবেই আইপিএলে যোগদানের আগে এই ইনিংস তাঁর আত্নবিশ্বাস বাড়িয়েছে। দলের সঙ্গে অনুশীলও শুরু করেছেন। প্রশংসা করেছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও। তিনিই ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে আপাতত কয়েকটি ম্যাচে ওপেন করবেন বলেই খবর। রাহানে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪৪ রান করেছিলেন। এরপর আরসিবি, পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যথাক্রমে ৯, ১২, ৭ ও ৮ রান করেছিলেন। ফলে তিনিই বাদ পড়তে চলেছেন।

সানরাইজার্স ম্যাচেই কেকেআরে অভিষেক অ্যারন ফিঞ্চের?

আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে নবম ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন ফিঞ্চ। তিনি প্রথম আইপিএল খেলেন ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। এরপর দিল্লি ডেয়ারডেভিলস (২০১১ থেকে ২০১২), পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া (২০১৩), সানরাইজার্স হায়দরাবাদ (২০১৪), মুম্বই ইন্ডিয়ান্স (২০১৫), গুজরাত লায়ন্স (২০১৬ থেকে ২০১৭), কিংস ইলেভেন পাঞ্জাব (২০১৮) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২০২০)-এর হয়ে খেলেন। এবার কেকেআরে। প্রথম একাদশে ফিঞ্চ এলে বাদ পড়বেন স্যাম বিলিংসও। কেন না, আন্দ্র রাসেল, সুনীল নারিন ও প্যাট কামিন্সের জায়গা পাকা। সেক্ষেত্রে রাহানে ও বিলিংসকে বাইরে রেখে ফিঞ্চ ও শেল্ডন জ্যাকসন খেলাতে পারে কেকেআর।

অ্যারন ফিঞ্চের দখলে রয়েছে আরেকটি অনন্য রেকর্ডও। টি ২০ আন্তর্জাতিকে কোনও ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডটি। ২০ ওভার অর্থাৎ ১২০টি বলের লড়াই টি ২০, অতিরিক্ত বল বাদে। ২০১৮ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ফিঞ্চ ১৭২ রান করেছিলেন, সেই ইনিংসটি খেলতে তিনি নেন ৭৬ বল। ২২ বলে পঞ্চাশ পূর্ণ করেন, শতরান পূর্ণ করেন ৫০ বলে, দেড়শো পেরোন ৬৯ বলে। ১৬টি চার ও ১০টি ছক্কা ছিল সেই ইনিংসে। কেকেআরে এক প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত ফিঞ্চকে প্রশ্ন রেখেছিলেন, বাবল গামের পিছনে তাঁর কত খরচ হয়? সরস ফিঞ্চের জবাব, ড্রেসিংরুমে পর্যাপ্ত পরিমাণে বাবল থাকে বলে আমরা কিছুটা ভাগ্যবান। অস্ট্রেলিয়া দলের হয়ে সফরে থাকার সময়ও বাবল গাম আমরা প্রচুর পরিমাণে রেখে থাকি। আইপিএলেও নিয়ে এসেছি। নার্ভাস মুহূর্ত থেকেই বাবল গাম চিবানো শুরু। এখন অভ্যাস হয়ে গিয়েছে। নিতে চান ইলিশ মাছের স্বাদও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+