IPL 2022: আমির খান আগামী বছর আইপিএলে যুক্ত হচ্ছেন কোন দলের সঙ্গে? প্লে অফের আগে বিরাট বার্তা

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ইডেন গার্ডেন্সে কাল গুজরাত টাইটান্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। লিগ পর্বে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স ছিল ১ নম্বরে, দুইয়ে ছিল সঞ্জু স্যামসনের দল। প্লে অফের আগে রাজস্থান রয়্যালসকে শুভেচ্ছাবার্তা দিলেন আমির খান।

নতুন ছবির প্রচার

আইপিএলের ফাইনাল চলাকালীন দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইমআউটে মুক্তি পাবে আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডার ট্রেলার। ছবিটি মু্ক্তি পাবে ১১ অগাস্ট। ছবির নায়িকা করিনা কাপুর খান, এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে নাগা চৈতন্যেরও। আমির খান বরাবরই চমক দিতে ভালোবাসেন। আইপিএলের ফাইনালে ছবির ট্রেলার প্রকাশ নিঃসন্দেহে মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং জগতের ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা হতে চলেছে। এরই মধ্যে আইপিএল সম্প্রচারকারী সংস্থার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আমির খানের এক ভিডিও নিয়ে বক্তব্য, পাল্টা বক্তব্য উপভোগ করছেন সকলেই।

মজাদার ভিডিও

প্রথমে একটি ভিডিও পোস্ট করে আমির খান জানতে চেয়েছিলেন, তিনি আইপিএল দলে সুযোগ পাওয়ার যোগ্য কিনা। যা দেখে রবি শাস্ত্রী বলেন, অনেক দলেই সুযোগ পেতে পারেন। তবে ফুটওয়ার্কটা আরও ভালো করতে হবে। এর পরের ভিডিওয় শাস্ত্রীর এই মন্তব্য নিয়ে আমির বলেছিলেন, ফুটওয়ার্ক নিয়ে এই মন্তব্যে কিছুটা হতাশ হলাম। আশা করি আপনি লগান ছবিটি দেখেননি। এরপরই লগান ছবির মতো নাচতে নাচতে শট খেলেন আমির। এই পোস্টগুলিতে ব্যবহার করা হয় #AamirInMyTeam হ্যাশট্যাগ।

আগ্রহ রাজস্থানের

বিষয়টি অন্য মাত্রা পায় রাজস্থান রয়্যালস তাদের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আমিরকে নিতে আগ্রহ প্রকাশ করে। লগান ফিল্মের ফোটোশপ করা একটি ছবি দিয়ে সেখানে লেখা হয় আমির আমাদের একাদশে থাকবেন। পোস্টটিতে লেখা হয় আমির খেলেগা! উল্লেখ্য, ইতিমধ্যেই আমিরকে হরভজন সিং ও ইরফান পাঠানের সঙ্গে দেখা গিয়েছে আইপিএলের প্রোমোয়। স্টার স্পোর্টসের স্টুডিওতেও হাজির ছিলেন।

আগামী বছর নেট প্র্যাকটিসে

এরপর আমির ফের একটি ভিডিও পোস্ট করে তাঁকে নিতে আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ জানান। তবে মজা করে বলেন, এবারই যোগ দিতে পারতাম। কিন্তু জস বাটলার বেগুনি ও যুজবেন্দ্র চাহাল কমলা টুপির দৌড়ে রয়েছেন। আমি নামলে তো অলরাউন্ডার হিসেবে দুটোই পেয়ে যাব। তাই এ বছর রাজস্থান রয়্যালস আমাকে ছাড়াই খেলুক। আগামী বছর রাজস্থান রয়্যালসেই আমি যোগ দেব। একসঙ্গে আমরা নেট প্র্যাকটিস করব। সকলে মিলে বলব হল্লা বোল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+