IPL 2022: আইপিএলে মজে আমির খান! রবি শাস্ত্রী ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন তুলতেই কীভাবে মনে করালেন 'লগান'?

আইপিএলের লিগ পর্ব শেষের পথে। রণবীর সিং-সহ বলিউডের তারকাদের আইপিএল চলাকালীন স্টেডিয়ামে দেখা গিয়েছে। আবার নিজেদের ছবির প্রচারে অনেক তারকা হাজির থেকেছেন আইপিএলের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের স্টুডিও। গতকাল বিকেলে ওই সংস্থার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় আমির খানের ব্যাটিং দেখে রবি শাস্ত্রীর মন্তব্য। তার প্রেক্ষিতে আজ একটি ভিডিও পোস্ট করে আমির খানের প্রযোজনা সংস্থা।

রবি শাস্ত্রী ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন তুলতেই আমির লগান ছন্দে

(ছবি- আমির খান প্রোডাকশনস টুইটার)

মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও ট্রেসার বুলেট রবি শাস্ত্রীর এই ভিডিও দেখে বেশ মজাই পেয়েছেন আমজনতা। প্রথম ভিডিওয় দেখা গিয়েছে, আমির একটি বাড়ির ছাদে ব্যাট করছেন। তখনই তিনি বলেন, আমি কি আইপিএলে চান্স পেতে পারি না? আইপিএল সম্প্রচারকারী সংস্থার ধারাভাষ্যকার রবি শাস্ত্রীকে আমিরের এই মন্তব্য সম্পর্কে মতামত জানানোর অনুরোধ করেন সঞ্চালক যতীন সাপ্রু।

শাস্ত্রী বলেন, দেখে মনে হচ্ছে আমির ভালোই ছন্দে রয়েছেন। তবে তাঁর ফুটওয়ার্কে উন্নতির প্রয়োজন রয়েছে। কিন্তু তাঁকে নিতেই পারে যে কোনও দল। শাস্ত্রীর এই মন্তব্য অবশ্য পছন্দ হয়নি আমিরের। তবে তারপর যা করেছেন সেটা দেখলে হাসিই পাবেন তাঁর ভক্তরা। তিনি রবি শাস্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন 'লগান' ছবির কথা।

আমির খানের প্রযোজনা সংস্থার তরফে টুইট করা ভিডিওয় আমির বলেছেন, রবির কথা শুনে কিছুটা হতাশ হলাম। আমার মনে হয় 'লগান' ছবিটা দেখেননি। মনে হয় ভালো করে ভিডিওটি রবি দেখেননি। ফুটওয়ার্ক তাঁকে দেখিয়ে দিচ্ছি। আমাকে নিলে যে কোনও দল উপকৃতই হবে। বলে 'লগান' ছবির পোশাকেই লাফাতে শুরু করেন আমির। তারই মধ্যে ব্যাট হাতে টেনিস বলে কয়েকটি শট মারেন। ফের বলেন, আইপিএলে কোনও দলে তাঁর নাম সুপারিশ করতে। এই ভিডিওগুলি পোস্ট করা হয়েছে #AamirInMyTeam হ্যাশট্যাগ দিয়ে। আজ আইপিএল সম্প্রচারের সময় আমির খান উপস্থিত থাকবেন বলেই জল্পনা চলছে। তাঁকে রবি শাস্ত্রী কোন উত্তর দেন সেটা দেখতে মুখিয়ে ভক্তরা। তবে এই মজাদার ভিডিও ইতিমধ্যেই ভাইরালও হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+