IPL 2022: আইপিএলের আগে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে হঠাৎ চিন্তা! একনজরে গুজরাত টাইটান্সের সূচি
আইপিএল শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। ১০টি দলকে নিয়ে। নতুন যুক্ত হয়েছে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে এবার দেখা দিল অনিশ্চয়তা। হার্দিক এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। সেখানে চলছে ফিটনেস টেস্ট।

Love the new threads, our armour for our first season👌 Let’s get down to work now @gujarat_titans pic.twitter.com/qn5mJeAo3G
— hardik pandya (@hardikpandya7) March 14, 2022
টি ২০ বিশ্বকাপের পর হার্দিক পাণ্ডিয়া আর মাঠে নামেননি। তিনি বিসিসিআইয়ের সেন্ট্রাল কনট্রাক্টেড ক্রিকেটার। সে কারণেই এখন বেঙ্গালুরুর এনসিএতে তাঁর ফিটনেস টেস্ট চলছে। সেদিকে সতর্ক নজর থাকছে গুজরাত টাইটান্সের। জাতীয় নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান চেতন শর্মা আগেই জানিয়ে দিয়েছেন, পুরোদমে বোলিং করতে পারলে তবেই হার্দিকের নাম ভারতীয় দল নির্বাচনের সময় বিবেচিত হবে। সবমিলিয়ে জাতীয় দলে কামব্যাক করতে আইপিএলই হতে পারে হার্দিকের বড় মঞ্চ। বিশেষ করে চলতি বছরেই যেখানে রয়েছে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। ২০১৯ সাল থেকে হার্দিককে কাবু করেছিল পিঠের চোট, অপারেশনও হয়। তখন থেকেই নিয়মিত বোলিং করতে পারছেন না হার্দিক। এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পেতে তাঁকে ন্যূনতম ১০ ওভার বল করতে হবে এবং ১৬.৫-এর বেশি স্কোর করে ইও-ইও টেস্টে উত্তীর্ণ হতে হবে।
Reporter - What is your fitness update, ki Hardik firse bowling krega
— GUJARAT TITANS (@Gujarat_Titans_) March 13, 2022
Hardik bhai - Surprise he surprise ko surprise rehne do ☺️ (with big smile 😊)#GujaratTitans #Jersey #HardikPandya #IPL2022 @gujarat_titans @TV9GujaratiNews @hardikpandya7 pic.twitter.com/4lnZkhQMt8
নিজের বোলিং করা প্রসঙ্গে গুজরাত টাইটান্সের জার্সি প্রকাশ অনুষ্ঠানে হার্দিক বলেন, এটা আপাতত সারপ্রাইজ রাখতে চাই। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচে ২ ওভার করে হাত ঘুরিয়ে যথাক্রমে ১৭ ও ২৩ রান দিয়েছিলেন হার্দিক। সম্প্রতি বরোদায় যে টাইটান্সের শিবির বসেছিল সেখানে হার্দিককে বোলিং করতে দেখাও গিয়েছে। কিন্তু এখনও ১০০ শতাংশ উজাড় করে বোলিং করতে পারছেন না, মেরেকেটে সেটা ৭৫ শতাংশ। এই পরিস্থিতিতে এনসিএ-তে ফিটনেস টেস্টে হার্দিক বোলিং করে গ্রিন সিগন্যাল পান কিনা তার উপরও নির্ভর করতে পারে গুজরাত টাইটান্সের হয়ে তাঁর মাঠে নামার বিষয়টিও। তবে শুধু ব্যাটার হিসেবে গুজরাতকে নেতৃত্ব দিতে কোনও বাধা নেই হার্দিকের। কিন্তু তা যদিও বা হয় তাহলে অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে কামব্যাকের রাস্তা কঠিনই হয়ে যাবে হার্দিকের জন্য।
Titans Assemble! 💪
— Gujarat Titans (@gujarat_titans) March 14, 2022
It's time to kickstart our #SeasonOfFirsts.#GujaratTitans #Ahmedabad #TATAIPL #IPL@hardikpandya7, @rahultewatia02, @Wriddhipops, @vijayshankar260 pic.twitter.com/RchU7d7FBE
এবার একনজরে দেখে নেওয়া যাক আইপিএলে গুজরাত টাইটান্স কবে কখন কার মুখোমুখি হবে: ২৮ মার্চ লখনউ সুপার জায়ান্টস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২ এপ্রিল দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৮ এপ্রিল পাঞ্জাব কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৪ এপ্রিল রাজস্থান রয়্যালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৭ এপ্রিল চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে), ২৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা সাড়ে ৭টা), ৩০ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বিকেল সাড়ে ৩টে), ৩ মে পাঞ্জাব কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৬ মে মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১০ মে লখনউ সুপার জায়ান্টস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৫ মে চেন্নাই সুপার কিংস (বিকেল সাড়ে ৩টে), ১৯ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।












Click it and Unblock the Notifications