আইপিএলের আগে বিদেশিদের নিয়ে সমস্যায় দলগুলি, প্রথম সপ্তাহে কারা কাদের পাবে না?
পঞ্চদশ আইপিএল শুরু হচ্ছে মুম্বইয়ে। ২৬ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার-আপ কলকাতা নাইট রাইডার্স। যদিও দেশের হয়ে খেলতে ব্যস্ত থাকবেন বলে অন্তত ২৬ জন ক্রিকেটার প্রথম সপ্তাহে তাঁদের আইপিএল দলের হয়ে মাঠে নামতে পারবেন না বলে জানা যাচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন দেশের খেলা চলবে আইপিএল শুরুর সময় এবং কোন ক্রিকেটারদের কোন ফ্র্যাঞ্চাইজিগুলি আইপিএলের প্রথম দিকে নাও পেতে পারে।

উইন্ডো সংঘাত
আইপিএল এবার হচ্ছে ১০টি দল নিয়ে। নির্ধারিত সময়ের চেয়ে শুরুর দিন এগিয়েও আনা হয়েছে। ইংল্যান্ড এই মুহূর্তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সিরিজের শেষ ম্যাচ ২৮ মার্চ। পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলছে, তারপর সীমিত ওভারের সিরিজ। টেস্ট সিরিজ শেষ হচ্ছে ২৫ মার্চ। বাকি ম্যাচগুলি চলবে ৫ এপ্রিল পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ও দুটি টেস্ট খেলবে নিজেদের দেশে। একদিনের সিরিজ শেষ ২৩ মার্চ, টেস্ট সিরিজ চলার কথা ১২ এপ্রিল পর্যন্ত। ফলে এই দেশগুলির ক্রিকেটাররা আইপিএলের প্রথম দিকটা মিস যে করবেন তা নিশ্চিত।
|
চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস আপাতত কেকেআর ম্যাচে পাচ্ছে না ডোয়েইন প্রিটোরিয়াসকে। তিনি বাংলাদেশ সিরিজের একদিনের দলে রয়েছেন। টেস্ট দলেও যদি তাঁকে রাখা হয় তাহলে অন্তত ৫টি ম্যাচে প্রিটোরিয়াসকে সিএসকে নাও পেতে পারে।
That moment you realise you are now a #MumbaiIndians player! 🤩💙
— Mumbai Indians (@mipaltan) March 14, 2022
Jofra describes how the wonderful news reached him and all the frenzy around it 🔨
Read our exclusive interview here: https://t.co/GLELqrqpec #OneFamily @JofraArcher pic.twitter.com/bIKKgTS0sh
মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে অসুবিধা নেই ড্যানিয়েল স্যামসের। এই অস্ট্রেলীয় পাকিস্তান সফরের দলে সুযোগ পাননি। মুম্বই ইন্ডিয়ান্স সংশয়ে রয়েছে জোফ্রা আর্চারকে পাওয়া নিয়ে। এখনও ফিট না হওয়ায় আর্চার আদৌ আইপিএলে নামতে পারবেন কিনা তা নিয়ে সংশয় জারি রয়েছে।
|
কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চ। এখনও অবধি যা খবর তাতে কামিন্স পাকিস্তানে টেস্ট সিরিজ শেষ হলেই ভারত সফরে আসবেন। তবে তাঁকে নিভৃতবাসে থাকতে হবে। ফলে প্রথম ম্যাচে খেলতেই পারবেন না। অস্ট্রেলিয়ার সাদা বলের দলনেতা ফিঞ্চ ৫ এপ্রিল অবধি পাকিস্তানেই থাকবেন। ফলে কেকেআরের অন্তত চারটি ম্যাচে তিনি নেই।
|
রাজস্থান রয়্যালস
রাজস্থান রয়্যালস আপাতত দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেনকে প্রথম ম্যাচে পাচ্ছেই না। তিনিও বাংলাদেশ সিরিজের দলে রয়েছেন। টেস্ট সিরিজে খেললে আরও খান চারেক ম্যাচ তিনি রাজস্থানের হয়ে মিস করতে পারেন।
|
সানরাইজার্স হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদের অন্তত তিন বিদেশি আইপিএলের প্রথম সপ্তাহে খেলতে পারবেন না। অস্ট্রেলিয়া দলে থাকায় সিন অ্যাবট প্রথমদিকের বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও মার্কো জানসেনও যদি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলেন তাহলে অনেকগুলি ম্যাচে তাঁদের পাবে না হায়দরাবাদ। সবমিলিয়ে তাঁরাও প্রথম ম্যাচে তো নেই-ই, পঞ্চম ম্যাচ অবধি নামতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
|
দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস আইপিএলের প্রথম দিকে বহু বিদেশিকেই পাবে না। ডেভিড ওয়ার্নার জানিয়েছেন তিনি পাকিস্তানে টেস্ট সিরিজ শেষ হলে দেশে ফিরবেন ৩০ মার্চ শেন ওয়ার্নের শেষকৃত্যে হাজির থাকার জন্য। দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া এমনিতেই অনিশ্চিত চোটের কারণে। প্রথম ম্যাচে মাত্র দুই বিদেশিকেই পাবে দিল্লি। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ও দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি একদিনের সিরিজ খেলবেন। সে কারণে তাঁদের পাওয়া যাবে না। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ পাকিস্তান সফরে সেরে আসবেন, তিনি চতুর্থ ম্যাচ থেকে নামতে পারবেন।
|
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
অস্ট্রেলিয়ার জেসন বেহরেনডর্ফ, গ্লেন ম্যাক্সওয়েল ও জশ হ্যাজলউডকে নানা কারণে শুরুর দিকে পাবে না আরসিবি। হ্যাজলউড টেস্ট সিরিজের পর আরসিবি দলে যোগ দিলেও প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ২৭ মার্চ গ্লেন ম্যাক্সওয়েলের বিয়ে, তিনি তারপর আইপিএল খেলতে আসবেন। পাকিস্তান সফরে সাদা বলের সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে রয়েছেন বেহরেনডর্ফ। তিনি ৬ এপ্রিল ভারতে আসতে পারবেন।
|
পাঞ্জাব কিংস
পাঞ্জাব কিংস আইপিএলের শুরুর দিকে তিন বিদেশিকে পাবে না। ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো, তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। তিনি অন্তত প্রথম ম্যাচে নেই। অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস পাকিস্তান সফরে থাকবেন বলে প্রথম চারটি ম্যাচে নেই। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডাও এক থেকে পাঁচটি ম্যাচে অনিশ্চিত।
|
লখনউ সুপার জায়ান্টস
আইপিএলের শুরুর দিকে লখনউ সুপার জায়ান্টসও দুই বিদেশিকেই হাতে পাচ্ছে। ইংল্যান্ডের পেসার মার্ক উড চোটের কারণে আইপিএলে নামতে পারবেন কিনা অনিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স ও জেসন হোল্ডার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছেন। পাকিস্তান সফর সেরে আসবেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস। তিনিও অন্তত শুরুর চারটি ম্যাচ খেলতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি ককও প্রথম দিকে কয়েকটি ম্যাচ মিস করতে পারেন।
|
গুজরাত টাইটান্স
বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ফলে তিনি প্রথম থেকে খেলতে পারবেন না আইপিএলে। ইংল্যান্ড সিরিজ খেলে ভারতে আসবেন বলে প্রথম থেকে থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ।












Click it and Unblock the Notifications