আইপিএল ২০২১-এ কি নতুন ২ দলের অন্তর্ভূক্তি সম্ভব? কী জানাল বিসিসিআই?

আইপিএল ২০২১-এ কি নতুন ২ দলের অন্তর্ভূক্তি সম্ভব? কী জানাল বিসিসিআই?

সময়ের অভাবে ২০২১ সালের আইপিএলে নতুন দুই দলের অন্তর্ভূক্তি সম্ভব নয় বলে বিসিসিআইয়ের একটি সূত্রের তরফে জানানো হয়েছে। বলা হয়েছে, দশ দলের আইপিএল আয়োজন করতে আরও এক বছর সময় লাগতে পারে। যদিও এ ব্যাপারে বিসিসিআইয়ের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। গোটা বিষয়টি আলোচনার স্তরে রয়েছে বলে খবর।

২০২১ সালে নয় ২ দলের অন্তর্ভূক্তি!

২০২১ সালে নয় ২ দলের অন্তর্ভূক্তি!

বিসিসিআইয়ের একটি সূত্রের তরফে জানানো হয়েছে ২০২১ সালেই আইপিএলে নতুন দুই দলের অন্তর্ভূক্তি সম্ভ নয়। ১০ দলের আইপিএল আয়োজন করার জন্য যে প্রক্রিয়ার প্রয়োজন হয়, সেই সময় বিসিসিআইয়ের কাছে নেই বলে সূত্র মারফত জানানো হয়েছে। সেক্ষেত্রে ২০২২ সালের আইপিএলে নতুন দুই দল অন্তর্ভূক্ত করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

আইপিএল ২০২১ শুরু কবে

আইপিএল ২০২১ শুরু কবে

করোনা ভাইরাসের প্রভাব কমলে ২০২১ সালের মার্চ-এপ্রিলের মধ্যে ভারতেই আইপিএল আয়োজন করার চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। তার আগে নিলামের আসর বসাবে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। সেসব কর্মযজ্ঞর মধ্যে আগামী বছরই ১০ দলের টুর্নামেন্ট আয়োজন করা কার্যত অসম্ভব বলে মনে করছে বিসিসিআই-এর একটা অংশ।

কেন সম্ভব নয়

কেন সম্ভব নয়

গত নভেম্বরে শেষ হয়েছে চলতি বছরের আইপিএল। সেই টুর্নামেন্টের লাভ-ক্ষতির হিসেব কষার কাজ এখনও শেষ করে উঠতে পারেনি বিসিসিআই। তার মধ্যে ২০২১ সালের আইপিএলের নিলাম আয়োজন করার তোরজোর শুরু হয়েছে। ইতিমধ্যে টুর্নামন্টে আরও দুই দলকে অন্তর্ভূক্ত করা হলে মেগা নিলামও আয়োজন করতে হবে বিসিসিআই-কে। এই অল্প সময়ে তা করা যে সম্ভব নয়, এখন থেকেই মনে করতে শুরু করেছে ভারতীয় বোর্ডের একটা অংশ।

বৈঠকে সিদ্ধান্ত

বৈঠকে সিদ্ধান্ত

আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। সেখানে আইপিএল ২০২১-এর ভবিষ্যত নির্ধারণ করা হব বলে জানানো হয়েছে। টুর্নামন্টে নতুন দুই দলের অন্তর্ভূক্তি এবং মেগা নিলাম নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+