IPL 2021 : আরসিবি-র অনুশীলনে চনমনে বিরাট কোহলি, ইতিবাচক মহম্মদ সিরাজ

আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্ব শুরুর আগে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে আরসিবি শিবিরে যোগ দিলেন বিরাট কোহলি।

করোনা ভাইরাসের জেরে থমকে থাকা আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্ব শুরুর আগে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অনুশীলনে যোগ দিলেন বিরাট কোহলি। অধিনায়কের সঙ্গেই অনুশীলনে নামতে দেখা গিয়েছে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়া মহম্মদ সিরাজ। দুই প্রধান ক্রিকেটারের যোগদানে চনমনে হয়ে উঠেছে আরসিবি শিবির। হাসি-ঠাট্টা-আলিঙ্গনে মেতে থাকা ক্রিকেটারদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অনুশীলনে বিরাট

দুবাইয়ে আইপিএলের প্রস্তুতি সারছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে শুক্রবারই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। বন্ধু এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়েছেন তিনি। হাসি-মসকরার ফাঁকে গ্লেন ম্যাক্সওয়েল, কাইল জেমিসন, দেবদত্ত পাড়িক্কল সহ অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে কথাও বলতে দেখা গিয়েছে আরসিবি অধিনায়ককে। পরিচিত ঢঙে নেট ও বাইশ গজে চালিয়ে খেলেছেন কোহলি। তাঁর সঙ্গে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে মাঠে নামা মহম্মদ সিরাজকে বল হাতে আগুন ঝরাতে দেখা গিয়েছে। দীর্ঘদিন পর আরসিবি-র জার্সিতে মাঠে নামার আগে বেশ চনমনে দেখিয়েছে ভারতীয় ফাস্ট বোলারকে। বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স সহ দলের প্রতি সদস্য ছন্দে থাকায় ফলাফল নিয়ে আশাবাদী হয়েছেন মহম্মগ সিরাজ।

উচ্ছ্বসিত মাইক হেসন

উচ্ছ্বসিত মাইক হেসন

বিরাট কোহলির যোগদানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের ভারসাম্য বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন দলের হেড কোচ মাইক হেসন। অনুশীলনে নেমেই অধিনায়ক কোহলি যে ছন্দে ব্যাটিং করেছেন তাতে আশাবাদী হয়েছেন হেসন। তাঁর কথায়, ফিল্ডিংয়েও চনমনে দেখিয়েছে বিরাট। এতদিন পরে শিবিরে যোগ দিয়ে অধিনায়ক যেভাবে সতীর্থদের সঙ্গে মিশে গিয়েছেন, তা দেখে আপ্লুত হয়েছেন কোচ হেসন। ফাস্ট বোলার মহম্মদ সিরাজেরও প্রশংসা শোনা গিয়েছে মাইকের মুখে। বিশেষ করে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের হয়ে সিরাজের বোলিং এবং ধারাবাহিকতার ভূয়শী প্রশংসা করেছেন হেসন। আইপিএলে সেই ফর্ম ধরে রাখতে পারলে ফলাফল ইতিবাচক হবে বলে আশা আরসিবি কোচের।

আরসিবির অবস্থান

আরসিবির অবস্থান

করোনা ভাইরাসের জেরে থমকে থাকা আইপিএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঁচটি ম্যাচ জিতেছে। সবমিলিয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে কোহলি অ্যান্ড কোং। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্ব। ২০ সেপ্টেম্বর মাঠে নামছে আরসিবি। আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হবে বিরাটদের প্রথম ম্যাচ। জিততে মুখিয়ে বসে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

খেতাব জিততে মরিয়া আরসিবি

খেতাব জিততে মরিয়া আরসিবি

হাই প্রোফাইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত আইপিএল খেতাব জিততে পারেনি। বেশ কয়েকবার খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে বিরাট কোহলিদের। তবে এবার যে তাঁরা ট্রফি জিততে মরিয়া, তা ক্রিকেটারদের হাবেভাবে স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+