IPL 2021 : ফের সক্রিয় বেটিং চক্র! পুনে থেকে গ্রেফতার ২ বুকি, উদ্ধার টাকা ও মোবাইল

বেটিং চক্রের সঙ্গে জড়িত সন্দেহে পুনে থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে, ৯৩ লাখ টাকা বাজেয়াপ্ত।

বিসিসিআইয়ে সজাগ নজরদারি এবং পুলিশি সক্রিয়তা সত্ত্বেও চলতি আইপিএলকে ঘিরে সক্রিয় রয়েছে বেটিং চক্র। এবার পুনে থেকে দুই বুকিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ৯৩ লক্ষ টাকা নগদ ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে। ধৃত দুই ব্যক্তি আন্তর্জাতিক বেটিং চক্রের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। তাদের সহযোগীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

IPL 2021 : ফের সক্রিয় বেটিং চক্র! পুনে থেকে গ্রেফতার ২ বুকি, উদ্ধার টাকা ও মোবাইল

পুনে পুলিশের কমিশনার অমিতাভ গুপ্ত জানিয়েছেন যে ধৃত দুই ব্যক্তির নাম গনেশ ভিভরাজ ভূতণ্ডা ও অশোক ভাবারলাল জৈন। দুই বুকির বয়স যথাক্রমে ৫০ এবং ৪৮ বলে জানানো হয়েছে। তাদের পুনের হাইড পার্ক মর্কেট ইয়ার্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা গোপন সূত্রে জানতে পারে যে ওই এলাকায় চলতি আইপিএল-কে ঘিরে অনলাইন বেটিং চলছে। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

গনেশ ভিভরাজের কাছ থেকে ৯২ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। একটি ৬৫ হাজার টাকা দামের মোবাইল ফোনও ওই বুকির কাছ থেকে উদ্ধার হয়েছে। অশোকের কাছ থেকে ৫১,৭০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। তার কাছ থেকে ৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, লেটার হেড এবং মোবইল স্ট্যান্ড উদ্ধার করা হয়েছে। ধৃত দুই বুকি কোনও আন্তর্জাতিক বেটিং চক্রের সঙ্গে জড়িত কিনা, তাদের সঙ্গে এই কাজে আর কারা কারা জড়িয়ে, তা খতিয়ে দেখছে পুলিশ। এত নজরদারি সত্ত্বেও দেশে কীভাবে সক্রিয় থাকছে বেটিং চক্র, তা জানতেই তত্ত্বতালাস শুরু করেছেন তদন্তকারীরা। ঘটনায় হতবাক বিসিসিআইও। দুই বুকির বিরুদ্ধে স্বতন্ত্র মামলা দায়ের করেছে পুনে পুলিশ।

উল্লেখ্য চার দিন আগে দক্ষিণ গোয়ার ভাস্কো শহর থেকে ৬ বুকিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের বিরুদ্ধে আইপিএলকে ঘিরে বেটিং করার অভিযোগ রয়েছে। পুলিশি হেফাজতে থেকে ধৃতদের কাছ থেকে অর্থ ছাড়াও দুটি ল্যাপটপ, একাাধিক মোবইল, একজোড়া টেলিভেশন সেট উদ্ধার হয়েছে। ধৃত ৬ বুকির মধ্যে একজন নাগপুর ও বাকি পাঁচ জন রাজস্থানের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে মধ্যপ্রদেশ এবং ওড়িশাতেও আইপিএল-কে ঘিরে বেটিং চক্র সক্রিয় থাকার খবর পেয়েছে পুলিশ। সব চক্র একই সূত্রে বঁধা কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

চলতি বছরের এপ্রিলে ভারতে আইপিএল শুরু হলে তাতেও বেটিং চক্র মাথা গলিয়েছিল। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে এবারের কোনও যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+