ক্রিকেটারদের সর্বকালীন বেতনে নয়া মাইলস্টোন আইপিএলের, কী বলছে পরিসংখ্যান
ক্রিকেটারদের সর্বকালীন বেতনে নয়া মাইলস্টোন আইপিএলের, কী বলছে পরিসংখ্যান
ক্রিকেটারদের সর্বকলীন বেতনে মাইলস্টোন স্থাপন করল আইপিএল। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টের মিনি নিলামে ক্রিকেটার কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলি যে টাকা খরচ করেছে, তাতে অন্য এই টি-টোয়েন্টি লিগ যে অন্য স্তরে পৌঁছে গিয়েছে, তা অনায়াসে বলা যায়। এক নজরে সেই পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক। দেখে নেওয়া যাক যে ক্রিকেটারদের বেতন দিতে এখনও পর্যন্ত কত টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি।

আইপিএল ২০২১ নিলামে কত খরচ
আইপিএল ২০২১-এর মিনি নিলামে মোট ৫৭ জন ক্রিকেটারকে কিনেছে দলগুলি। তার মধ্যে ২২ জন বিদেশি ক্রিকেটার সামিল রয়েছেন। এই কাজ করতে ফ্র্যাঞ্চাইজিগুলি ১৪৫.৩০ কোটি টাকা খরচ করতে রাজি হয়েছে।

সর্বকালীন বেতন
২০০৮ থেকে এখনও পর্যন্ত আইপিএলে মোট ৭৮৯ জন ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। এবারের নিলাম ধরে ক্রিকেটারদের বেতনের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি মোট ৬১৪৪ কোটি টাকা খরচ করেছে। তার মধ্যে ৩৪৩৩ কোটি টাকা ভারতীয় ক্রিকেটারদের জন্য খরচ করা হয়েছে। যা মোট বেতনের ৫৬.৭ শতাংশ।

দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া
আইপিএল থেকে রোজগারের নিরিখে ভারতীয়দের পরেই রয়েছেন অস্ট্রেলিয় ক্রিকেটারর। ২০০৮ থেকে এখনও পর্যন্ত টুর্নামেন্ট থেকে মোট ৯০৫.৯ কোটি টাকা রোজগার করেছেন ৯৪ জন অজি ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার ৫৬ জন ক্রিকেটার আইপিএল থেকে এখনও পর্যন্ত ৫৩৯ কোটি টাকা রোজগার করেছেন। ৪৫৮.৫৪ কোটি টাকা বেতন ঘরে তুলে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন ক্রিকেটার।

অন্যান্য দেশের ক্রিকেটার
আইপিএল থেকে ২৮৫.৯৬, ২১১.৬ ও ১৯৫. ৯৩ কোটি টাকা রোজগার করেছেন যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের ক্রিকেটাররা যথাক্রমে ৫৮.৪, ৩৪.৭৮ এবং ১২.৮৪ কোটি টাকা রোজগার করেছেন।












Click it and Unblock the Notifications