আইপিএল ২০২১-এ আট দলের সুপার ওভার কম্বিনেশন যেমন হতে পারে
আইপিএল ২০২১-এ আট দলের সুপার ওভার কম্বিনেশন যেমন হতে পারে
আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএলের ১৪তম মরসুম। ভারতের মাটিতে শুরু হতে চলা এই টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। সেই আবহে আগামী আইপিএলের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করে পরিস্থিতিকে আরও টানটান করেছে বিসিসিআই। যেখানে সুপার ওভার নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। তারই প্রেক্ষিতে আগামী টু্র্নামেন্টে আট দলের সুপার ওভার কম্বিনেশন দেখে নেওয়া যাক।

চেন্নাই সুপার কিংস
ব্যাটসম্যান : ওপেনিংয়ে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। তিন নম্বরে ফাফ ডুপ্লেসিস এবং চার নম্বরে স্যাম কারান।
বোলার : শার্দুল ঠাকুর বা ডোয়েন ব্র্যাভো।
আইপিএলের অন্যতম সফল এই দলের সুপার ওভারের অভিজ্ঞতা কম থাকলেও লড়াইয়ে অন্যান্যদের থেকে এগিয়ে থাকবে এমএস ধোনির দল।

দিল্লি ক্যাপিটালস
ব্যাটসম্যান : ওপেনিংয়ে ঋষভ পন্থ ও মার্কাস স্টইনিস। ফার্স্ট ডাউন নামবেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের মধ্যে যে কোনও এক জন।
বোলার : কাগিসো রাবাডা বা রবিচন্দ্রণ অশ্বিন।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সুপার ওভারের সাফল্য মিশ্র বলে জানানো হয়েছে।

কলকাতা নাইট রাইডার্স
ব্যাটসম্যান : ওপেনিংয়ে আন্দ্রে রাসেল ও ইয়ন মর্গ্যান। ফার্স্ট ডাউন নামতে পারেন শুভমান গিল বা দীনেশ কার্তিক।
বোলার : প্যাট কামিন্স বা বরুণ চক্রবর্তী।
গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে দুর্দান্ত জয় হাসিল করেছে শাহরুখ খানের দল।

মুম্বই ইন্ডিয়ান্স
ব্যাটসম্যান : ওপেনিংয়ে হার্দিক পান্ডিয়া ও কাইরন পোলার্ড। ফার্স্ট ডাউন নামতে পারেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক।
বোলার : জসপ্রীত বুমরাহ
গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দুটি লিগের ম্যাচ সুপার ওভারের মাধ্যমে ফয়সলা হয়। দুটি ম্যাচই হেরে যান রোহিত শর্মারা।

পাঞ্জাব কিংস
ব্যাটসম্যান : ওপেনিংয়ে কেএল রাহুল, ক্রিস গেইল। ফার্স্ট ডাউন নামতে পারেন মায়াঙ্ক আগরওয়াল বা ডেভিড মালান।
বোলার : মহম্মদ শামি বা ক্রিস জর্ডন।
গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ সুপার ওভারে জিতেছিল পাঞ্জাব কিংস। ডবল সুপার ওভারে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়েছিল।

রাজস্থান রয়্যালস
ব্যাটসম্যান : বেন স্টোকস ও জস বাটলার। ফার্স্ট ডাউনে নামতে পারেন সঞ্জু স্যামসন।
বোলার : ক্রিস মরিস

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ব্যাটসম্যান : ওপেনিংয়ে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। ফার্স্ট ডাউন নামতে পারেন দেবদত্ত পাড়িক্কল বা গ্লেন ম্যাক্সওয়েল।
বোলার : নভদীপ সাইনি বা কেইল জেমিয়েসন।
গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ সুপার ওভারের মাধ্যমে জিতেছিল আরসিবি।

সানরাইজার্স হায়দরাবাদ
ব্যাটসম্যান : ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। ফার্স্ট ডাউনে নামতে পারেন মনীশ পান্ডে।
বোলার : ভুবনেশ্বর কুমার বা রশিদ খান।












Click it and Unblock the Notifications