ম্যাক্সওয়েলের কায়দায় নেট কাঁপিয়ে আশা জাগালেন কেকআরের গিল

ম্যাক্সওয়েলের কায়দায় নেট কাঁপিয়ে আশা জাগালেন কেকআরের গিল

আইপিএলের গত মরসুমে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে প্লে-অফে পৌঁছতে পারেনি কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। এই পরিস্থিতির জন্য তাঁর মন্থর ব্যাটিংকে কাঠগড়ায় তুলেছিল ক্রিকেট মহলের একটা অংশ। সেই অপবাদ ঘোঁচাতেই বোধহয় গ্লেন ম্যাক্সওয়েলের কায়দায় ব্যাটিং করে নেট কাঁপালেন শুভমান গিল। মনে মনে কী প্রতিজ্ঞা করলেন কেকেআর তারকা।

সুইচ হিট চালালেন গিল

সুইচ হিট চালালেন গিল

এবারের আইপিএলে কেকেআর-কে ভাল কিছু করতে হলে শুভমান গিলকে নিজের থেকে সেরাটা বের করে আনতে হবে। সেই লক্ষ্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন কেকেআর ওপেনার। মুম্বইয়ের নেটে গ্লেন ম্যাক্সওয়েলের কায়দায় সুইচ হিট মারতে দেখা গেল পাঞ্জাব তনয়কে। এই অস্ত্রেই তিনি প্রতিপক্ষের বোলারদের ঘায়েল করবেন বলে মনে করছেন কেকেআর প্রেমীরা।

স্ট্রাইক রেট নিয়ে মুখ খুলেছেন

স্ট্রাইক রেট নিয়ে মুখ খুলেছেন

গত আইপিএলে কেকেআরের জার্সিতে অনেক রান করলেও টি২০ ফর্ম্যাটে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। যদিও বিষয়টি নিয়ে ভাবিত নন শুভমান গিল। তাঁর কথায় স্ট্রাইক রেট কেবল সংখ্যা মাত্র। পরিস্থিতি এবং পরিবেশ বুঝে তিনি দলের প্রয়োজন মতো ব্যাটিং করবেন বলেও জানিয়েছেন কেকেআর ওপেনার।

পছন্দের ব্যাটিং পজিশন

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ওপেন করতে নেমেছিলেন শুভমান গিল। তা বলে এবারও যে তিনি একই জায়গায় ব্যাট করতে নামবেন, তার কোনও নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ডান হাতি ব্যাটসম্যান। দল যেখানে চাইবে, তিনি সেখানে খেলবেন বলে জানিয়েছেন গিল। এর উর্ধ্বে তাঁর আলাদা কোনও ইচ্ছা নেই বলেও জানিয়েছেন পাঞ্জাব তনয়।

আইপিএল এবং গিল

আইপিএল এবং গিল

আইপিএলে কেকেআরের হয়ে এখনও পর্যন্ত ৪১টি ম্যাচ খেলে ৯৩৯ রান করেছেন শুভমান গিল। গত আইপিএলে ১৪ ম্যাচ খেলে ৪৪০ রান করেছেন কেকেআর তারকা। অপরাজিত ৭০ রান তাঁর সর্বোচ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+