আইপিএল রানে রায়নাকে টপকে গেলেন শিখর, চলতি মরসুমে ফের শীর্ষে গব্বর

আইপিএল রানে রায়নাকে টপকে গেলেন শিখর, চলতি মরসুমে ফের শীর্ষে

চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করেছে দিল্লি ক্যাপিটালস। সৌজন্যে পৃথ্বী শ-এর ঝড়ো ব্যাটিং। সহযোগী হিসেবে নিজের দায়িত্ব দুর্দান্তভাবে পালন করেছেন শিখর ধাওয়ান। কেকেআরের বিরুদ্ধে দাপুটে ইনিংস খেলে সুরেশ রায়নাকে টপকে গিয়েছেন গব্বর। পৌঁছে গিয়েছেন বিরাট কোহলির ধারেকাছে। এ ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

কেকেআরের বিরুদ্ধে ধাওয়ানের ব্যাটিং

কেকেআরের বিরুদ্ধে ধাওয়ানের ব্যাটিং

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৪৭ বলে ৪৬ রানের সহযোগী ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান। চারটি চার ও একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। ৭ উইকেটে ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস।

চলতি আইপিএলের সর্বোচ্চ রান স্কোরার

চলতি আইপিএলের সর্বোচ্চ রান স্কোরার

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৩১১ রান করেছেন শিখর ধাওয়ান। যা এখনও পর্যন্ত টুর্নামেন্টের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা সিএসকে-প ফ্যাফ ডু প্লেসি ৬ ম্যাচ খেলে ২৭০ রান করে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

আইপিএলের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক

আইপিএলের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক

বৃহস্পতিবার কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয স্থানে উঠে এসেছেন শিখর ধাওয়ান। এখনও পর্যন্ত টুর্নামেন্টে ১৮৩টি ম্যাচ খেলে ৫৫০৮ রান করেছেন গব্বর। তালিকায় সুরেশ রায়নাকে তিনি টপকে গিয়েছেন। যিনি আইপিএলে এখনও পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলে ৫৪৮৯ রান করেছেন। তালিকার প্রথম স্থানে থাকা বিরাট কোহলি ১৯৮টি ম্যাচ খেলে ৬০৪১ রান করেছেন।

টুর্নামেন্টে সবচেয়ে বেশি চার ধাওয়ানের ব্যাট থেকে

টুর্নামেন্টে সবচেয়ে বেশি চার ধাওয়ানের ব্যাট থেকে

আইপিএলের শুরু থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি চার এসেছে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। এখনও পর্যন্ত মোট ৬২৮টি চার মেরেছেন গব্বর। ১১৪টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+