Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2021 : দর্শকশূন্য মাঠেই কি হবে টুর্নামেন্টের শেষ পর্ব, নাকি নিয়মে আনা হচ্ছে পরিবর্তন

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল ২০২১-র শেষ পর্বের ম্যাচ মাঠে বসে দেখতে পারেন দর্শকরা।

ভারতের ইংল্যান্ড সফর শেষ হলেই শুরু হয়ে যাবে আইপিএলের তোড়জোড়। করোনা ভাইরাসের জেরে যে টুর্নামেন্টে মাঝপথেই স্থগিত বলে ঘোষণা করা হয়েছিল, তার শেষাংশ সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে। যে দেশে অতিমারীর প্রভাব অনেকটাই কম। তাই সেখানে আইপিএলে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আমিরশাহীতে আইপিএল

আমিরশাহীতে আইপিএল

করোনা ভাইরাসের আবহেই গত এপ্রিলে ভারতে আইপিএল শুরু করেছিল বিসিসিআই। বিভিন্ন দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসতেই টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। ঠিক হয়, ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২১-র শেষাংশ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের শেষ লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর। ১৫ অক্টোবর আইপিএল ২০২১-র ফাইনাল ম্যাচ খেলা হবে।

মাঠে দর্শক প্রবেশ

মাঠে দর্শক প্রবেশ

করোনা ভাইরাসের আবহে ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল। অতিথি-অভ্যাগতদের ছাড়া কোনও ম্যাচেই স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সুষ্টু এবং নির্ঝঞ্ঝাটে ওই আইপিএল আয়োজন করে বিসিসিআই সহ বিশ্ব ক্রিকেটের মন জয় করেছিল আরব দেশ। সেই আস্থা থেকেই চলতি বছরের আইপিএলের শেষাংশ আমিরশাহীতেই সরিয়ে নিয়ে গিয়েছে বিসিসিআই। করোনা বিধ্বস্ত ভারত থেকে একই দেশে টি২০ বিশ্বকাপও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহীতে আরও কিছুটা কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সেই আবহে আইপিএল চলাকালীন স্টেডিয়ামগুলিতে দর্শক প্রবেশে অনুমতি দেওয়া যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে আমিরশাহী ক্রিকেট বোর্ড ও সেদেশের সরকার।

কী চাইছে আমিরশাহী ক্রিকেট বোর্ড

কী চাইছে আমিরশাহী ক্রিকেট বোর্ড

করোনা ভাইরাসের প্রভাব কিছুটা কম হওয়ায় দর্শক ভর্তি স্টেডিয়ামেই যে আইপিএলের শেষাংশ আয়োজন করতে চাইছে আমিরশাহী ক্রিকেট বোর্ড, তা স্পষ্ট। এক সাক্ষাৎকারে বোর্ডে সাধারণ সচিব মুবাশির উসমানি জানিয়েছেন, এ ব্যাপারে আমিরশাহী সরকার, বিসিসিআই ও আইসিসি-র সঙ্গে তাঁদের কথা চলছে। এক রিপোর্টে দাবি করা হয়েছে যে ইতিমধ্যেই আসন্ন আইপিএল উপলক্ষ্যে দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলিতে ৬০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়ে দিয়েছে আমিরশাহী সরকার। বড় অঘটন না ঘটলে মাঠভর্তি দর্শকের সামনেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের খেলতে দেখা যেতে পারে বলে ক্রিকেট প্রেমীদের আশা জুগিয়েছেন উসমানি।

আইপিএলের পয়েন্ট তালিকা

আইপিএলের পয়েন্ট তালিকা

এখনও পর্যন্ত যতটুকু খেলা হয়েছে, সে অনুযায়ী আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ১২ পয়েন্ট অর্জন করেছেন ঋষভ পন্থরা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। সাতটি ম্যাচ খেলেছেন এমএস ধোনিরা। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়েই লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে অবস্থান করছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স (৮ পয়েন্ট), রাজস্থান রয়্যালস (৬ পয়েন্ট) ও পাঞ্জাব কিংস (৬ পয়েন্ট)। তালিকার সপ্তম ও অষ্টম স্থানে থাকা যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে রয়েছে যথাক্রমে ৪ ও ২ পয়েন্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+