IPL 2021 : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দাপুটে জয়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঝুলিতে যে যে রেকর্ড

আইপিএল ২০২১-এ মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে বেশকিছু রেকর্ডের মালিক হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে বিরাট কোহলির দল। একই সঙ্গে বেশ কয়েকটি অনবদ্য রেকর্ডও গড়েছে আরসিবি। হর্ষল প্যাটেলের দাপুটে হ্যাটট্রিক থেকে সব পরিসংখ্যান নজর ফেরানো যাক। রেকর্ডে কোথায় কোথায় মুম্বইকে টেক্কা দিল ব্যাঙ্গালোর, তা জেনে নিন।

আরসিবির অনবদ্য জয়

আরসিবির অনবদ্য জয়

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি শিবিরকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান রোহিত শর্মা। ম্যাচের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে আরসিবি। ৩৭ বলে ৫৬ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪২ বলে ৫১ রান করেন বিরাট কোহলি। মুম্বইয়ের হয়ে ৩ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। জবাবে শুরুটা ভালো করেও ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৮.১ ওভারে ১১ রানে অল আউট হয়ে যায় মুম্বই। আরসিবি-র হয়ে হ্যাটট্রিক সহ ৪ উইকেট নেন হর্ষল প্যাটেল। ৩ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।

মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবি দাপট

মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবি দাপট

চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে পরপর দুই ম্যাচ হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে সংযুক্ত আরব আমিরশাহীতে টানা সাতটি ম্যাচে হার হজম করতে হয়েছিল বিরাট কোহলির দলকে। সেই অবস্থা থেকে বেরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অন্য এক রেকর্ড গড়েছে আরসিবি। চলতি আইপিএলে রোহিত শর্মাদের বিরুদ্ধে দুই পর্বের ম্যাচ জিতেছেন বিরাট কোহলিরা। টুর্নামেন্টের ইতিহাসে এমন কাণ্ড এর আগে ঘটাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

মুম্বইয়ের লজ্জা ও আরসিবির গর্ব

মুম্বইয়ের লজ্জা ও আরসিবির গর্ব

রবিবারের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৫৪ রানে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার অধিনায়কত্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশি রানের ব্যবধানে ম্যাচ হারার নিরিখে দ্বিতীয় স্থানে থাকবে আরসিবি ম্যাচ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮৬ রানে আইপিএলের ম্যাচ হেরেছিল রোহিত শর্মার মুম্বই। সেই ফলাফল রয়েছে উক্ত তালিকার শীর্ষ স্থানে। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের সামনে ১১১-তে অল আউট হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে এর আগে কোনও ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অল আউট হয়নি পাঁচ বারের খেতাবজয়ীরা।

রেকর্ডবুকে হর্ষল

রেকর্ডবুকে হর্ষল

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রবিবারের ম্যাচে হ্যাটট্রিক সহ ৪ উইকেট নিয়েছেন হর্ষল প্যাটেল। একই দলের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম পর্বের ম্যাচ ৫ উইকেট নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফাস্ট বোলার। সবমিলিয়ে আইপিএলের একই সংস্করণে মুম্বইয়ের বিরুদ্ধে ৯ উইকেট নিয়ে ডোয়েন ব্র্যাভোর কাছাকাছি পৌঁছলেন প্যাটেল। মুম্বইয়ের বিরুদ্ধে সিএসকে-র জার্সিতে টুর্নামেন্টের একই মরসুমে ১০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অল রাউন্ডারের। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৩টি উইকেট নিয়ে বেগুনি টুপি জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন হর্ষল। ভারতীয় দলের সদস্য না হয়েও টুর্নামেন্টে সর্বাধিক উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকায় যৌথভাবে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন গুজরাতি। ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে ২০১৫ সালের আইপিএলে আরসিবি-র জার্সিতে ২৩ উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+