আইপিএলে বিরাট-রাহুল দ্বৈরথ, আরসিবিতে একটি ও পাঞ্জাব কিংসের দলে তিন পরিবর্তন

আইপিএলের ম্যাচে আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি ছয়ে থাকা পাঞ্জাব কিংসের। টস জিতে ফিল্ডিং নিয়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। আরসিবি দলে একটি পরিবর্তন হয়েছে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে এসেছেন শাহবাজ আহমেদ। পাঞ্জাব কিংসের দলে তিনটি পরিবর্তন। চোটের কারণে নেই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। তাঁর বদলে দলে এসেছেন প্রভসিমরন সিং। মোজেস হেনরিকেস ও অর্শদীপ সিংয়ের জায়গায় রাইলে মেয়ারডিথ ও হরপ্রীত ব্রারকে নিয়েছে পাঞ্জাব কিংস।

আরসিবিতে একটি ও পাঞ্জাব কিংসের দলে তিন পরিবর্তন

(ছবি- বিসিসিআই/আইপিএল)

বিরাট কোহলি বলেন, মাঠের একদিকে বাউন্ডারি ছোটো থাকাতেই রান তাড়া করার সিদ্ধান্ত। পয়েন্ট তালিকা দেখে প্রথম একাদশ সাজানো হচ্ছে না। বোলারদের ভূমিকার প্রশংসা করে বিরাট বলেন, প্রতি ম্যাচেই আমাদের সামনে ছয়-সাতটি বিকল্প থাকছে। বোলাররা ভালো করছেন। ফলে সেইমতো পরিকল্পনা প্রয়োগ করাই লক্ষ্য।

আজকের ম্যাচ আইপিএলে বেশি ছক্কা হাঁকানোর মালিকদেরও ম্যাচ। কেন না সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় প্রথম পাঁচে থাকা তিনজন রয়েছেন এই ম্যাচে। পাঞ্জাব কিংসে রয়েছেন ক্রিস গেইল, তিনি আইপিএলে সবচেয়ে বেশি (৩৫৪টি) ছক্কা মেরেছেন। আরসিবি-র এবি ডি ভিলিয়ার্স রয়েছেন দুইয়ে, তিনি ২৪৫টি ছক্কা হাঁকিয়েছেন। আরসিবি অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন পাঁচে তিনি আইপিএলে ২০৪টি ছক্কা মেরেছেন।

বিরাট কোহলির দল ৬ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে, আজ জিতলে ফের লিগশীর্ষে চলে আসবে আরসিবি। কে এল রাহুলের পাঞ্জাব ৬ ম্যাচে চার পয়েন্টে দাঁড়িয়ে। বিরাট-রাহুলের দ্বৈরথ বিগ হিটারদেরও লড়াই। একদিকে বিরাট-এবি-ম্যাক্সওয়েল তো অন্যদিকে রাহুল-গেইল-পুরাণ। তবে ডেথ ওভারে মহম্মদ সিরাজ ও সর্বাধিক উইকেটশিকারী হয়ে বেগুনি টুপি দখলে রাখা হর্ষল প্যাটেলের ফর্ম বিরাটদেরই এই লড়াইয়ে এগিয়ে রাখছে। আইপিএলে পাঞ্জাব কিংস (আগে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছে ২৬ বার। পাঞ্জাব জিতেছে ১৪টিতে। বেঙ্গালুরু ১২টিতে। নিরপেক্ষ কেন্দ্রে পারস্পরিক সাক্ষাতে ৬-২ ব্যবধানে এগিয়ে পাঞ্জাব। চলতি আইপিএলের ছন্দে অবশ্য বিরাটরাই ফেভারিট।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, ড্যানিয়েল স্যামস, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), প্রভসিমরন সিং, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, রাইলে মেয়ারডিথ, শাহরুখ খান, ক্রিস জর্ডন, হরপ্রীত ব্রার, রবি বিষ্ণোই, মহম্মদ শামি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+