IPL 2021 : হর্ষলের হ্যাটট্রিক ও চাহালের ঘূর্ণিতে ভাঙল মুম্বইয়ের ব্যাটিং দুর্গ, ফের ঝলমলে আরসিবি

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

হর্ষল প্যাটেলের হ্যাটট্রিক ও যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের শক্তিশালী ব্যাটিং দুর্গ। চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে প্লে-অফ পৌঁছনোর রাস্তা খানিকটা পরিষ্কার করল আরসিবি। ৫৪ রানে ম্যাচ জিতলেন বিরাট কোহলিরা। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলে সাত ম্যাচ পর জয়ের মুখ দেখল আরসিবি। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট লিগ তালিকার তৃতীয় স্থানেই দাঁড়িয়ে রইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে নেমে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

IPL 2021 : হর্ষলের হ্যাটট্রিক ও চাহালের ঘূর্ণিতে ভাঙল মুম্বইয়ের ব্যাটিং দুর্গ, ফের ঝলমলে আরসিবি

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করতে থাকেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার। অধিনায়ক রোহিত শর্মা ও উইকেটরক্ষক কুইন্টন ডি ককের মধ্যে ৫৭ রানের পার্টনারশিপ হয়। পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে অর্ধশতরান পেরিয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ছন্দপতনও ঘটে সেখান থেকে। ইনিংসের সপ্তম ওভারে আরসিবি স্পিনার যুজবেন্দ্র চাহালকে তুলে মারতে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডি কক। চারটি চার সহ ২৩ বলে ২৪ রান করেন মুম্বই ওপেনার। চালিয়ে খেলতে গিয়ে আউট হন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে সাজঘরের রাস্তা দেখান গ্লেন ম্যাক্সওয়েল। ২৮ বলে ৪৩ রান করে আউট হওয়ার ঠিক আগের মুহুর্তে ইশান কিষাণের জোরালো শট নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা মুম্বই অধিনায়কের হাতে আঘাত করে। পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান রোহিত।

আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে সুযোগ পাওয়া ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব ক্রিকেট প্রেমীদের হতাশ করেন। ১২ বল খেলে ৯ রান করে যুজবেন্দ্র চাহালের বলে মিস হিট করে আউট হন ইশান। ৯ বলে ৮ রান করা সূর্যকুমার আরসিবি ফাস্ট বোলার মহম্মদ সিরাজের ওয়াইড স্লোয়ারে ব্যাট ছুঁয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১১ বলে ৫ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হন ক্রুণাল পাণ্ডিয়া।

এখান থেকেই নিজেকে মেলে ধরেন আরসিবি ফাস্ট বোলার হর্ষল প্যাটেল। পরপর তিন বলে হার্দিক পান্ডিয়া (৩), কাইরন পোলার্ড (৭) ও রাহূল চাহারকে (০) ফিরিয়ে ব্যাঙ্গালোরের জন্য জয়ের মঞ্চ তৈরি করে দেন তিনি। ম্যাচে মোট ৪ উইকেট নেন হর্ষল। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষ স্থান ধরে রাখতে তিনি সক্ষম হয়েছেন। ৩ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহালও। চলতি মরসুমে দুটি ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যা নজিরবিহীন।

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার সিদ্ধান্তকে সম্মান জানান ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার দেবদত্ত পাড়িক্কলকে সাজঘরে ফিরিয়ে দেন মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার। কোনও রান না করেই আউট হন গত ম্যাচে অর্ধশতরান করা আরসিবির তরুণ ব্যাটসম্যান। এরপর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মারমুখী মেজাজে ব্যাটিং করতে শুরু করেন কেএস ভরত। দুই ক্রিকেটারের মধ্যে ৬৮ রানের পার্টনারশিপ হয়। চালিয়ে খেলতে গিয়ে ভরত (৩২) আউট হন। ভরতের ২৪ বলের ইনিংস থেকে দুটি চার ও দুটি ছক্কা আসে।

ক্রিজের অন্য প্রান্ত আঁকড়ে ধরে থাকেন বিরাট কোহলি। খুলে ব্যাটিং করে আইপিএলের ৪২তম অর্ধশতরানটি হাসিল করেন আরসিবি অধিনায়ক। টি২০ কেরিয়ারে দশ হাজার রানও এদিন পূর্ণ করেন বিরাট। ৪২ বলে ৫১ রান করে আউট হন বিরাট। তিনটি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৩৭ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ৬টি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৬ বলে ১১ রান করে আউট হন এবি ডি ভিলিয়ার্স। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। পাড়িক্কল, ম্যাক্সওয়েল ও এবিডি-র উইকেট নিয়ে আরসিবি-কে প্রধান ধাক্কা দিয়েছেন বুমবুমই। একটি করে উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে, রাহুল চাহার ও ট্রেন্ট বোল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+