CAPTAIN Ala Re! আবু ধাবিতে সপরিবারে রোহিত-বুমরাহ, সূর্য উদয়ে চনমনে মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএল খেলতে সপরিবারে আবু ধাবি পৌঁছলেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও সূ্র্যকুমার যাদব।

করোনা ভাইরাসের আতঙ্কে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠেয় ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল বলে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিসিসিআই ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এ ব্যাপারে পৃথক বিবৃতি জারি করার পরেই আইপিএলের জন্য ক্রিকেটারদের আমিরশাহী পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু করে দেয় ফ্র্যাঞ্চাইজিগুলি। শনিবার রাতে ম্যাঞ্চেস্টার থেকে দুবাইগামী চার্টার্ড ফ্লাইট ধরবেন বিরাট কোহলি ও মহম্মদ সিরাজ। অন্যদিকে কার্যত নিশ্চুপেই আইপিএল খেলতে ইংল্যান্ড থেকে আবু ধাবি পৌঁছে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদব।

CAPTAIN Ala Re!

শুক্রবার ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্ট বাতিল হয়ে যেতেই দলের ক্রিকেটাদের আমিরশাহী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় মুম্বই ইন্ডিয়ান্স। চটজলদি ইংল্যান্ড সফরে থাকা অধিনায়ক রোহিত শর্মা, ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ও ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করে মুকেশ আম্বানি শিবির। শনিবার সকালে সপরিবারে আবু ধাবি পৌঁছন রোহিত শর্মা। স্ত্রী রিতিকা ও কন্যা সামাইরার সঙ্গে হিটম্যানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'CAPTAIN Ala Re! Welcome home, Ro, Ritika and Sammy' ক্যাপশন লেখে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সস্ত্রীক জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদবের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

৬ দিনের আইসোলেশন

শনিবার সকালে ম্যাঞ্চেস্টার থেকে প্রাইভেট চার্টার্ড বিমানে আইপিএল খেলতে আবু ধাবি পৌঁছেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ও ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। যদিও তাঁরা দলের সঙ্গে যুক্ত হতে পারছেন না। কোভিড ১৯ বিধি মেনে শনিবার নিয়ে আগামী ৬ দিন হোটেলের ঘরে আইসোলেশনে থাকতে হবে। সেই পর্ব শেষে করোনা রিপোর্ট নেগেটিভ এলে তবেই [জৈব সুরক্ষা বলয়ের অধীনে মাঠে নেমে অনুশীলন করতে পারবেন রোহিতরা। ম্যাঞ্চেস্টার থেকে বিমান ধরার আগে বুমরাহদের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল। তার ফলাফল নেগেটিভ এসেছে বলে শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে। আবু ধাবিতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তিন ভারতীয় ক্রিকেটার ও তাঁদের পরিবারের সদস্যদের আরও একবার করে কোভিড ১৯ টেস্ট করা হয়। তার রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

রবিবারই দুবাইয়ে বিরাট-সিরাজ

রবিবারই দুবাইয়ে বিরাট-সিরাজ

রবিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর আইপিএল খেলতে দুবাই পৌঁছবেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যবস্থাপনায় চার্টার্ড বিমানে অধিনায়ক আমিরশাহী পৌঁছবেন বলে এক সূত্রের তরফে জানানো হয়েছে। একই বিমানে বিরাটের সঙ্গে টিম ইন্ডিয়া তথা আরসিবি ফাস্ট বোলার মহম্মদ সিরাজও থাকবেন বলে জানানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ডের স্থানীয় সময় রাত সাড়ে এগারোটায় সেখান থেকে দুবাইগামী বিমান ধরবেন বিরাট ও সিরাজ। রবিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর সকালেই তাঁদের গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা।

১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল

১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল

চলতি বছরের এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। ঠিক হয়েছে আইপিএলের শেষ পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রস্তুতি সারতে ইতিমধ্যেই আমিরশাহী পৌঁছে গিয়েছে প্রায় সব দল। ইংল্যান্ডে টেস্ট খেলতে ব্যস্ত থাকা ক্রিকেটাররাও একে একে ইউএই পৌঁছতে শুরু করেছেন। আজই ইংল্যান্ড থেকে দুবাই পৌঁছনোর কথা চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+