IPL 2021 : দুবাই পৌঁছলেন দিল্লি ক্যাপিটালসের ঋষভ-অশ্বিন-রাহানে, সিএসকের জাদেজা-শার্দুলের অবতরণ
IPL 2021 : ঋষভ-অশ্বিনের নেতৃত্বে দুবাই পৌঁছলেন দিল্লি ক্যাপিটালসের একঝাঁক ভারতীয় তারকা
ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট বাতিল হতেই আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছতে শুরু করেছেন ক্রিকেটাররা। শনিবারই ম্যাঞ্চেস্টার থেকে বিশেষ বিমানে আবু ধাবি পৌঁছন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ও ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। এবার রানার্স দিল্লি ক্যাপিটালসের পালা। রবিবার সকালে দুবাই পৌঁছলেন দলের অন্যতম তারকা ক্রিকেটাররা।
|
দুবাইয়ে ঋষভ-অশ্বিন-রাহানেরা
গত শুক্রবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া আতঙ্কে সেই ম্যাচ বাতিল হয়ে যায়। এরপরেই আইপিএল খেলতে ইংল্যান্ড ছেড়ে সংযুক্ত আমিরশাহীর পথে রওনা হতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। শনিবার চার্টার্ড উড়ানে আবু ধাবি পৌঁছন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ও ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। রবিবার দুবাই পৌঁছলেন দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার। ভারতের টি২০ বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ঋষভ পন্থ, রবিচন্দ্রণ অশ্বিন এদিন বিশেষ বিমানে আমিরশাহী পৌঁছন। একই বিমানে সওয়ার ছিলেন অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা, উমেশ যাদব এবং পৃথ্বী শ।
|
৬ দিনের নিভৃতবাস
রবিবার সকালে ম্যাঞ্চেস্টার থেকে চার্টার্ড বিমানে আইপিএল খেলতে দুবাই পৌঁছেছেন দিল্লি ক্যাপিটালসের ভারতীয় তারকারা। যদিও তাঁরা দলের সঙ্গে এখনই যুক্ত হতে পারছেন না। কোভিড ১৯ বিধি মেনে রবিবার নিয়ে আগামী ৬ দিন পন্থ-অশ্বিনদের হোটেলের ঘরে আইসোলেশনে থাকতে হবে। সেই পর্ব শেষে করোনা রিপোর্ট নেগেটিভ এলে তবেই জৈব সুরক্ষা বলয়ের অধীনে মাঠে নেমে অনুশীলন করতে পারবেন অজিঙ্ক রাহানেরা। ম্যাঞ্চেস্টার থেকে বিমান ধরার আগে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল। তার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে। দুবাই পৌঁছনোর সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের আরও একবার করে কোভিড ১৯ টেস্ট করা হয়। তার রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

আইপিএল শুরু সময়ের অপেক্ষা
চলতি বছরের এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। ঠিক হয়েছে আইপিএলের শেষ পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রস্তুতি সারতে ইতিমধ্যেই আমিরশাহী পৌঁছে গিয়েছে প্রায় সব দল। ইংল্যান্ডে টেস্ট খেলতে ব্যস্ত থাকা ক্রিকেটাররাও একে একে ইউএই পৌঁছতে শুরু করেছেন। আজই ইংল্যান্ড থেকে দুবাই পৌঁছনোর কথা চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের।
|
দুবাইয়ে জাদেজা-পূজারা
দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের মতোই আইপিএল খেলতে দুবাই পৌঁছে গেলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। ইংল্যান্ডে টেস্ট খেলতে ব্যস্ত থাকা রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, শার্দুল ঠাকুর ও মইন আলির আগমনের ছবি দলের তরফে পোস্ট করা হয়েছে। প্রত্যেককে ৬ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে। একই নিয়ম পালন করছেন আইপিএল খেলতে দুবাই পৌঁছনো পাঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল, ফাস্ট বোলার মহম্মদ শামি ও ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়ালও। ম্যাঞ্চেস্টার থেকে বিশেষ বিমানে আমিরশাহী পৌঁছেছেন তাঁরাও।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications