IPL 2021 : সিরাজকে সঙ্গে নিয়ে দুবাই অভিযানে কিং কোহলি, আরসিবির সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল

আইপিএল খেলতে বিশেষ বিমানে দুবাই পৌঁছলেন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি ও ফাস্ট বোলার মহম্মদ সিরাজ।

যেমনটা জানানো হয়েছিল, ঠিক তেমনই হল। রবিবারই দুবাইয়ের মাটি স্পর্শ করলেন বিরাট কোহলি। ফাস্ট বোলার মহম্মদ সিরাজের সঙ্গে ম্যাঞ্চেস্টার থেকে চার্টার বিমানে আমিরশাহী পৌঁছেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। ম্যাঞ্চেস্টারে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট বাতিল হওয়ার পর একে একে আবু ধাবি ও দুবাই পৌঁছতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, ফাস্ট বোলার জসপ্র্রীত বুমরাহ, দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ, রবিচন্দ্রণ অশ্বিন সহ অন্যান্য তারকারা। তাঁদেরই মতো করোনা বিধি মানতে হবে বিরাট কোহলিদেরও।

দুবাইয়ে বিরাট কোহলি ও মহম্মদ সিরাজ

ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার থেকে চার্টার ফ্লাইটে দুবাইয়ে পৌঁছন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। রবিবার ফাস্ট বোলার মহম্মদ সিরাজের সঙ্গে আমিরশাহীর মাটি স্পর্শ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলনেতা। তাঁর ও সিরাজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বিরাট কোহলি ও মহম্মদ সিরাজকে থাম্পস আপ দেখাতে দেখা গিয়েছে। উল্লেখ্য শনিবার আরসিবির তরফে অধিনায়ক ও ফাস্ট বোলারের জন্য চার্টার বিমান আয়োজনের কথা জানানো হয়েছিল।

করোনা বিধি মানতে হবে

করোনা বিধি মানতে হবে

যদিও এখনই দলের সঙ্গে যুক্ত হতে পারছেন না বিরাট কোহলি ও মহম্মদ সিরাজ। কোভিড ১৯ বিধি মেনে রবিবার নিয়ে আগামী ৬ দিন তাঁদের হোটেলের ঘরে আইসোলেশনে থাকতে হবে। সেই পর্ব শেষে করোনা রিপোর্ট নেগেটিভ এলে তবেই জৈব সুরক্ষা বলয়ের অধীনে মাঠে নেমে অনুশীলন করতে পারবেন বিরাট ও সিরজ। ম্যাঞ্চেস্টার থেকে বিমান ধরার আগে আরসিবির দুই ক্রিকেটারের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল। তার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে। দুবাই পৌঁছনোর সঙ্গে সঙ্গে নিরাট ও সিরাজের আরও একবার করে কোভিড ১৯ টেস্ট করা হয়। তার রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

১৯ তারিখ থেকে শুরু আইপিএল

১৯ তারিখ থেকে শুরু আইপিএল

চলতি বছরের এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। ঠিক হয়েছে আইপিএলের শেষ পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রস্তুতি সারতে ইতিমধ্যেই আমিরশাহী পৌঁছে গিয়েছে প্রায় সব দল। ইংল্যান্ডে টেস্ট খেলতে ব্যস্ত থাকা ক্রিকেটাররাও একে একে ইউএই পৌঁছতে শুরু করেছেন। আমিরশাহী পৌঁছে গিয়েছেন ইংল্যান্ড সফরে থাকা মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের ভারতীয় ক্রিকটাররা।

আইপিএলে আরসিবির পারফরম্যান্স

আইপিএলে আরসিবির পারফরম্যান্স

চলতি বছরের আইপিএলের প্রথম পর্বে যথেষ্ট ভাল পারফরম্যান্স করে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তারা লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। ২০ সেপ্টেম্বর আইপিএলে নিজেদের দ্বিতীয় পর্বের অভিযান শুরু করছে আরসিবি। আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির দল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+