IPL 2021 : টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ রাজস্থান রয়্যালসের, দুই দলে মোট তিন পরিবর্তন
IPL 2021 : টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানাল রাজস্থান রয়্য়ালস
আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস। ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেন সঞ্জু স্যামসন। সন্ধ্যার দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকা বোলার এবং ফিল্ডারদের জন্য তা সমস্যার কারণ হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক।

৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজকের ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছে যাবে। অন্যদিকে রাজস্থান রয়্যালস ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে রাজস্থান। প্লে-অফে পৌঁছনোর আশা টিকিয়ে রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজকের ম্যাচ জিততেই হবে সঞ্জু স্যামসনদের। আজ জিতলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে উঠে যাবে রাজস্থান। পিছিয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স।
🚨 Toss Update 🚨@IamSanjuSamson has won the toss & @rajasthanroyals have elected to bowl against @DelhiCapitals. #VIVOIPL #DCvRR
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
Follow the match 👉 https://t.co/SKdByWvPFO pic.twitter.com/J520sRNtcm
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে খেলতে নেমে পেশী টান ধরেছিল দিল্লি ক্যাপিটালসের অল রাউন্ডার মার্কাস স্টইনিসের। মাঠের বাইরে যেতে হয়েছিল অস্ট্রেলীয় ক্রিকেটারকে। ম্যাচ ফিট না হওয়ায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজকের ম্যাচে খেলছেন না স্টইনিস। পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ললিত যাদব। অন্যদিকে রাজস্থান রয়্যালস দলে দুটি পরিবর্তন করা হয়েছে। সঞ্জুদের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ক্রিস মরিস ও এভিন লুইস। পরিবর্তে খেলছেন তাবরেজ শামসি ও ডেভিড মিলার।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল রাজস্থান রয়্যালসের। শেষ ওভার পর্যন্ত খেলা গড়িয়েছিল। তরুণ কার্তিক ত্যাগীর সাহসী পারফরম্যান্সে ম্যাচ জিতেছিল রাজস্থান। সেই জয়ের রেশ নিয়ে আজকের ম্যাচে তাঁরা ভালো কিছু করতে চান বলে জানিয়েছেন সঞ্জু স্যামসন। ম্যাচ শুরুর আগে আত্মবিশ্বাসী মনে হয়েছে ঋষভ পন্থকেও। দুই দলের প্রথম একাদশ দেখে নেওয়া যাক -
Team News
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
1⃣ change for @DelhiCapitals as Lalit Yadav named in the team.
2⃣ changes for @rajasthanroyals as @DavidMillerSA12 & @shamsi90 picked in the team. #VIVOIPL #DCvRR
Follow the match 👉 https://t.co/SKdByWvPFO
Here are the Playing XIs 👇 pic.twitter.com/W1PIEjiRrA
রাজস্থান রয়্যালসের একাদশ- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মহীপাল লমরর, রিয়ান পরাগ, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, তাবরেজ শামসি, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগী ও মুস্তাফিজুর রহমান।
দিল্লি ক্যাপিটালসের একাদশ- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ললিত যাদব, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, আবেশ খান।












Click it and Unblock the Notifications