IPL Highlights: মরিসের চার উইকেট আর স্যামসনের অধিনায়কোচিত ইনিংসে কেকেআরকে দুরমুশ করল রাজস্থান

আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় সাতে রয়েছে কেকেআর, শেষ তথা অষ্টম স্থানে রাজস্থান। তিন বিদেশির অনুপস্থিতিতে বেশ সমস্যায় রয়েছে রাজস্থান রয়্যালস। আরসিবি-র কাছে আগের ম্যাচেই ১০ উইকেটে হেরেছে সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে, হারের হ্যাটট্রিক করলেও কেকেআর চেন্নাইয়ের বিরুদ্ধে যে লড়াই শেষ অবধি চালিয়েছে তা থেকে পাওয়া আত্মবিশ্বাস সম্বল করেই জয় পেতে মরিয়া ইয়ন মর্গ্যানরা।

আইপিএলে কলকাতা বনাম রাজস্থান, পয়েন্ট তালিকায় উপরে ওঠার লক্ষ্যে শেষ দুই দল

Apr 24, 2021, 11:15 pm IST

২ ওভারে জিততে দরকার ৫ রান। ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন ও ডেভিড মিলার।
Apr 24, 2021, 10:58 pm IST

১৪ ওভারের শেষে রাজস্থান রয়্যালস ৪ উইকেটে ১০৪ রান। টার্গেট ১৩৪।
Apr 24, 2021, 10:46 pm IST

১৩.৪ ওভারে চতুর্থ উইকেটের পতন রাজস্থান রয়্যালসের। প্রসিদ্ধ কৃষ্ণর বলে দলের ১০০ রানের মাথায় ৫ রান করে আউট রাহুল তেওয়াটিয়া। ক্রিজে আছেন সঞ্জু স্যামসন।
Apr 24, 2021, 10:33 pm IST

রাজস্থান রয়্যালসের তৃতীয় উইকেটের পতন। বরুণ চক্রবর্তীর দ্বিতীয় শিকার শিবম দুবে। করলেন ১৮ বলে ২২। ১০.৫ ওভারে রাজস্থান ৩ উইকেটে ৮৫।
Apr 24, 2021, 10:29 pm IST

১০ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ২ উইকেটে ৮০। ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন ও শিবম দুবে। তৃতীয় উইকেট জুটিতে উঠেছে ৪০ রান।
Apr 24, 2021, 10:14 pm IST

বরুণ চক্রবর্তীর বলে ৫ রান করে আউট হন জস বাটলার। শিবম মাভির শিকার এই ম্যাচে মনন ভোরার জায়গায় সুযোগ পাওয়া যশস্বী জয়সওয়াল। ১৭ বলে ২২ রান করেন তিনি।
Apr 24, 2021, 10:10 pm IST

জয়ের টার্গেট ১৩৪। পাওয়ারপ্লে-তে নাইটদের চেয়ে অনেক এগিয়ে রাজস্থান রয়্যালস। ৬ ওভারে রান ২ উইকেটে ৫০
Apr 24, 2021, 9:17 pm IST

শেষ ওভারে ক্রিস মরিসের তৃতীয় শিকার প্যাট কামিন্স। আউট হলেন ১০ রানে। কেকেআর ১৯.২ ওভারে ৮ উইকেটে ১৩৩
Apr 24, 2021, 9:10 pm IST

একই ওভারে রাসেল ও কার্তিককে আউট করলেন ক্রিস মরিস। ২৪ বলে ২৫ রানে আউট দীনেশ কার্তিক। কেকেআর ১৮ ওভারে ৭ উইকেটে ১১৮।
Apr 24, 2021, 9:08 pm IST

ফের ক্রিস মরিসের শিকার আন্দ্রে রাসেল। আউট হলেন ৯ রানে। কলকাতা নাইট রাইডার্সের ষষ্ঠ উইকেট পড়ল ১১৭ রানে।
Apr 24, 2021, 8:53 pm IST

কলকাতা নাইট রাইডার্সের পঞ্চম উইকেটের পতন। ২৬ বলে ৩৬ রান করে মুস্তাফিজুর রহমানে বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রাহুল ত্রিপাঠি। ১৫.২ ওভারে কেকেআর ৫ উইকেটে ৯৪
Apr 24, 2021, 8:50 pm IST

১৫ ওভারের শেষে কেকেআর ৪ উইকেটে ৯৩ রান।
Apr 24, 2021, 8:36 pm IST

সুনীল নারিন ৬ রানে আউট হওয়ার পর ফের ব্যর্থ নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। শূন্য রানে রান আউট হয়ে ফিরলেন। ক্রিজে এখন রাহুল ত্রিপাঠি ও দীনেশ কার্তিক। ১২.২ ওভারে কেকেআর ৪ উইকেট হারিয়ে ৭২
Apr 24, 2021, 8:14 pm IST

চেতন সাকারিয়ার শিকার নীতীশ রানা। আউট হলেন ২২ রানে। ৮.১ ওভারে কেকেআর ২ উইকেট হারিয়ে ৪৫ রান
Apr 24, 2021, 7:59 pm IST

পাওয়ারপ্লে-তে ৬ ওভারে কলকাতা নাইট রাইডার্স ১ উইকেটে ২৫ রান
Apr 24, 2021, 7:56 pm IST

কলকাতা নাইট রাইডার্সের প্রথম উইকেটের পতন। ১১ রান করে রান আউট শুভমান গিল। কেকেআর ৫.৪ ওভারে ১ উইকেটে ২৪ রান।
Apr 24, 2021, 7:39 pm IST

সাবধানী ব্যাটিং কেকেআরের। ২ ওভারের শেষে স্কোর বিনা উইকেটে ৮ রান।
Apr 24, 2021, 7:05 pm IST

রাজস্থান রয়্যালস: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান
Apr 24, 2021, 7:04 pm IST

কলকাতা নাইট রাইডার্স: নীতীশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ
Apr 24, 2021, 7:04 pm IST

কেকেআরে একটি পরিবর্তন। কমলেশ নাগরকোটির জায়গায় শিবম মাভি।
Apr 24, 2021, 7:03 pm IST

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে দুটি পরিবর্তন। মনন ভোরার জায়গায় যশস্বী জয়সওয়াল, শ্রেয়স গোপালের জায়গায় জয়দেব উনাদকাট।
Apr 24, 2021, 7:02 pm IST

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে দুটি পরিবর্তন। মনন ভোরার জায়গায় যশস্বী জয়সওয়াল, শ্রেয়স গোপালের জায়গায় জয়দেব উনাদকাট।
Apr 24, 2021, 7:00 pm IST

টস জিতে ফিল্ডিং নিল রাজস্থান রয়্যালস
Apr 24, 2021, 6:59 pm IST

একটু পরেই টস। টিম হাডলে কেকেআর।
Apr 24, 2021, 6:37 pm IST

পয়েন্ট তালিকায় উপরে উঠে আসতে মরিয়া লড়াই চালানোর লক্ষ্যে ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালস
Apr 24, 2021, 6:35 pm IST

ফর্মে ফিরতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান
Apr 24, 2021, 6:34 pm IST

পারস্পরিক সাক্ষাতের নিরিখে রাজস্থান রয়্যালসের চেয়ে ১২-১০ ব্যবধানে এগিয়ে কেকেআর
Apr 24, 2021, 5:26 pm IST

আইপিএলের পয়েন্ট তালিকায় কেকেআর রয়েছে সাতে, আটে রাজস্থান রয়্যালস। আজ যে দল জিতবে তারা কিছুটা উপরে উঠে আসবে, আর হারলেই থাকতে হবে সকলের নীচে।
embed link:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+