IPL Highlights: মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচ পর জয়ের সরণিতে পাঞ্জাব কিংস

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ চেন্নাইয়ের চিপকে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। রোহিত শর্মা ও লোকেশ রাহুল দুজনেই নিজেদের দলকে জয়ের সরণিতে ফেরাতে বদ্ধপরিকর। দুই দলের খেলাতেই এবার ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও দলের ভারসাম্য, বর্তমান ফর্ম ও পারস্পরিক সাক্ষাতে অবশ্য এগিয়েই শুরু করবেন রোহিত শর্মারা। পয়েন্ট তালিকায় মুম্বই রয়েছে চারে, পাঞ্জাব সাতে। তবে চারটি ম্যাচ খেলে পাঞ্জাবের চেয়ে একটি ম্যাচেই বেশি জয় পেয়েছে মুম্বই। আইপিএলে দুই দল পরস্পরের বিরুদ্ধে ২৬টি ম্যাচ খেলেছে। ১৪টিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২টি জিতেছে পাঞ্জাব। গত বছর প্রথম সাক্ষাতে মুম্বই জিতলেও দ্বিতীয় সাক্ষাতে পাঞ্জাব জিতেছিল সুপার ওভারে।

জয়ের লক্ষ্যে পাঞ্জাব-মুম্বইয়ের জোর টক্কর,

Apr 23, 2021, 10:55 pm IST

১৭ ওভারের শেষে পাঞ্জাব কিংস ১ উইকেটে ১১৫ রান।
Apr 23, 2021, 10:53 pm IST

৫০ বলে আইপিএলে ২৪ অর্ধশতরান লোকেশ রাহুলের।
Apr 23, 2021, 10:49 pm IST

স্ট্র্যাটেজিক টাইম আউটে পাঞ্জাব কিংস ১৬ ওভারে ১ উইকেটে ১০৮ রান। ৪ ওভারে জিততে দরকার ২৪ রান। ক্রিজে ৪৯ রানে অপরাজিত রাহুল। ৩০ রানে অপরাজিত গেইল।
Apr 23, 2021, 10:47 pm IST

গেইল ও রাহুলের জুটিতেও যোগ হলো ৫০ রানের বেশি
Apr 23, 2021, 10:19 pm IST

১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল ২ উইকেটে ৪৯। পাঞ্জাব কিংস ১ উইকেটে ৬২।
Apr 23, 2021, 10:04 pm IST

পাঞ্জাব কিংসের প্রথম উইকেটের পতন। রাহুল চাহার ফেরালেন ময়াঙ্ক আগরওয়ালকে। ২০ বলে ২৫ করলেন ময়াঙ্ক। পাঞ্জাব ৭.২ ওভারে ১ উইকেটে ৫৩
Apr 23, 2021, 10:00 pm IST

৬.২ ওভারে ৫০ রান পাঞ্জাব কিংসের।
Apr 23, 2021, 9:57 pm IST

প্রথম ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের রান ছিল ১ উইকেটে ২১। পাঞ্জাব কিংস পাওয়ারপ্লে-তে ৬ ওভারে বিনা উইকেটে ৪৫।
Apr 23, 2021, 9:42 pm IST

জয়ের জন্য ১৩২ রান তুলতে নেমে ঝোড়়ো শুরু পাঞ্জাব কিংস ওপেনার লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালের। ৩ ওভারে রান বিনা উইকেটে ২৫
Apr 23, 2021, 9:14 pm IST

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ১৩১ রান। মহম্মদ শামি ও রবি বিষ্ণোইয়ের দুটি করে উইকেট।
Apr 23, 2021, 9:12 pm IST

শেষ ওভারের পঞ্চম বলে ৩ রান করে মহম্মদ শামির বলে আউট ক্রুণাল পাণ্ডিয়া।
Apr 23, 2021, 9:04 pm IST

মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চম উইকেট। ১ রান করে আউট হার্দিক পাণ্ডিয়া। তাঁকে আউট করলেন অর্শদীপ সিং। ১৮.৪ ওভারে মুম্বই ৫ উইকেটে ১২২
Apr 23, 2021, 8:57 pm IST

মহম্মদ শামির বলে আউট রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১১২। রোহিত করলেন ৬৩
Apr 23, 2021, 8:49 pm IST

মুম্বই ইন্ডিয়ান্সের তৃতীয় উইকেটের পতন। ২৭ বলে ৩৩ রান করে রবি বিষ্ণোয়েই দ্বিতীয় শিকার সূর্যকুমার যাদব। ১৬.১ ওভারে মুম্বই ৩ উইকেটে ১০৫
Apr 23, 2021, 8:44 pm IST

১৫.২ ওভারে ১০০ রান পার মুম্বই ইন্ডিয়ান্সের। ব্যাটিং বিপর্যয় সামাল রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে।
Apr 23, 2021, 8:31 pm IST

৪০ বল খেলে ৪০তম আইপিএল অর্ধশতরান পূর্ণ করলেন অধিনায়ক রোহিত শর্মাষ
Apr 23, 2021, 8:16 pm IST

১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্স ২ উইকেটে ৪৯ রান। ক্রিজে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব।
Apr 23, 2021, 8:01 pm IST

মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় উইকেটের পতন। রবি বিষ্ণোইয়ের শিকার ঈশান কিষাণ। আউট হলেন ৬ রানে। দুরন্ত ক্যাচ লোকেশ রাহুলের। ৭ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ২ উইকেটে ২৬।
Apr 23, 2021, 7:56 pm IST

মন্থর ব্যাটিংয়ের জেরে পাওয়ারপ্লে-তে মুম্বই ইন্ডিয়ান্স ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২১। চেন্নাইয়ে আইপিএলে পাওয়ারপ্লে-তে সবচেয়ে কম রান।
Apr 23, 2021, 7:45 pm IST

দ্বিতীয় ওভারে দীপক হুডার বলে ৩ রান করে আউট কুইন্টন ডি কক। মুম্বইয়ের প্রথম উইকেট পড়ল ৭ রানে।
Apr 23, 2021, 7:09 pm IST

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, শাহরুখ খান, মোজেস হেনরিকস, ফ্যাবিয়ান অ্যালেন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং
Apr 23, 2021, 7:08 pm IST

মুম্বই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ
Apr 23, 2021, 7:02 pm IST

মুম্বই ইন্ডিয়ান্স দল অপরিবর্তিত
Apr 23, 2021, 7:02 pm IST

পাঞ্জাব কিংস দলে একটি পরিবর্তন। মুরুগান অশ্বিনের জায়গায় দলে রবি বিষ্ণোই।
Apr 23, 2021, 7:00 pm IST

টস জিতে ফিল্ডিং পাঞ্জাবের
Apr 23, 2021, 6:55 pm IST

BREAKING NEWS: রাজস্থান রয়্যালসের পক্ষে বড় ধাক্কা। আইপিএল থেকে ছিটকেই গেলেন জোফ্রা আর্চার।
Apr 23, 2021, 6:43 pm IST

একটু পরেই টস
Apr 23, 2021, 5:35 pm IST

২৬ এপ্রিল আমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে চেন্নাইয়ে নিজেদের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিতে মরিয়া লোকেশ রাহুলের পাঞ্জাব কিংস
Apr 23, 2021, 5:32 pm IST

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স শিবির
Apr 23, 2021, 5:28 pm IST

আইপিএলে আজ চারে থাকা মুম্বইয়ের সঙ্গে সাতে থাকা পাঞ্জাব কিংসের দ্বৈরথ
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+