ফের ব্যর্থ পাঞ্জাব কিংসের ব্যাটিং, রাহুল-গেইলের সৌজন্যে আরসিবি-র বিরুদ্ধে কিছুটা মানরক্ষা

প্রথমে ক্রিস গেইল ও শেষের দিকে হরপ্রীত ব্রারকে নিয়ে আমেদাবাদে আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পাঞ্জাব কিংসকে লড়াইয়ের জায়গায় রাখলেন অধিনায়ক লোকেশ রাহুল। ফের অপরাজিত ৯১ রানের ইনিংস এলো তাঁর ব্যাট থেকে, এদিন মাত্র ৫৭ বলে। এবারের আইপিএলে চতুর্থ তথা আইপিএল কেরিয়ারে ২৫তম অর্ধশতরানটি পেলেন পাঞ্জাব কিংস অধিনায়ক। বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেলের শেষ ওভারে ২২ রান নিয়ে পাঞ্জাব কিংস তুলল ৫ উইকেটে ১৭৯। ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন হরপ্রীত ব্রার। এদিনের ইনিংস খেলে এবারের আইপিএলে সর্বাধিক ৩৩০ রান করে কমলা টুপির মালিক হলেন রাহুল। টপকে গেলেন শিখর ধাওয়ান (৩১১)-কে।

রাহুল-গেইলের সৌজন্যে আরসিবি-র বিরুদ্ধে কিছুটা মানরক্ষা

(ছবি- বিসিসিআই/আইপিএল)

আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। ময়াঙ্ক আগরওয়ালের চোট না সারায় তাঁর পরিবর্তে এদিন পাঞ্জাব কিংস ওপেনার হিসেবে দলে নেয় প্রভসিমরন সিংকে। তবে ৩.৩ ওভারে কাইল জেমিসনের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি, সাত বলে সাত রান করে। ১৯ রানের মাথায় প্রথম উইকেট পড়ার পর অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে জুটি বাঁধেন ক্রিস গেইল।

রাহুল-গেইলের সৌজন্যে আরসিবি-র বিরুদ্ধে কিছুটা মানরক্ষা

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ম্যাচের ষষ্ঠ ওভারে কাইল জেমিসনের বলে প্রথম চার বলে চারটি মারেন গেইল। পঞ্চম বলটি ডট বল হয়, শেষ বলে আবার চার। এই ওভারে ২০ রান ওঠায় পাঞ্জাব কিংস পাওয়ারপ্লে-তে তোলে ১ উইকেটে ৪৯ রান। রাহুল-গেইল জুটিতে প্রথম ৫০ রান ওঠে মাত্র ২৭ বলে। দ্বিতীয় উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ৮০ রান। ১০.৪ ওভারে গেইল-ঝড় থামান ড্যানিয়েল স্যামস। ৬টি চার ও দুটি ছক্কার সাহায্যে ২৪ বলে ৪৬ করে কট বিহাইন্ড হন গেইল, দলের ৯৯ রানের মাথায়। এই জায়গা থেকে দলের স্কোর ১১৮ হতে না হতেই আরও তিনটি উইকেট হারায় পাঞ্জাব। এর ফলে দুশোর কাছাকাছি রান তোলার আশা জাগিয়েও তা করতে পারেনি রাহুলের দল। যদিও শেষ পাঁচ ওভারে ৬০ রান তুলে ব্রারকে নিয়ে ৬১ রানের পার্টনারশিপ গড়েন রাহুল।

রাহুল-গেইলের সৌজন্যে আরসিবি-র বিরুদ্ধে কিছুটা মানরক্ষা

(ছবি- বিসিসিআই/আইপিএল)

নিকোলাস পুরাণ ও শাহরুখ খান শূন্য রানে আউট হন। পাঁচের বেশি করতে পারেননি দীপক হুডা। জেমিসনের দ্বিতীয় শিকার পুরাণ। হুডাকে ফেরান শাহবাজ আহমেদ, যিনি এদিন ওয়াশিংটন সুন্দরের জায়গায় আরসিবি দলে এসেছেন। শাহরুখ খান চাহালের বলে বোল্ড হন মাত্র তিন বল খেলে। গেইল আউট হয়েছিলেন একাদশ ওভারে। তারপর ১৮তম ওভারে প্রথম পাঞ্জাব কিংস বাউন্ডারি পায়। দীর্ঘক্ষণ পর বাউন্ডারির খরা মিটল হর্ষল প্যাটেলের ওভারে হরপ্রীত ব্রারের ব্যাটে। ১৮তম ওভারে হর্ষলের বলে ১৮ রান আসায় এই ওভার শেষে পাঞ্জাব কিংসের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৫০। ১৯তম ওভারে মাত্র সাত রান দেন মহম্মদ সিরাজ।

রাহুল-গেইলের সৌজন্যে আরসিবি-র বিরুদ্ধে কিছুটা মানরক্ষা

(ছবি- বিসিসিআই/আইপিএল)

জেমিসন দুটি এবং চাহাল, শাহবাজ ও স্যামস একটি করে উইকেট নেন। চার ওভারে ৫৩ রান দিয়ে একটিও উইকেট পাননি হর্ষল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, ড্যানিয়েল স্যামস, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), প্রভসিমরন সিং, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, রাইলে মেয়ারডিথ, শাহরুখ খান, ক্রিস জর্ডন, হরপ্রীত ব্রার, রবি বিষ্ণোই, মহম্মদ শামি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+