করোনা যুদ্ধে ভারতের পাশে পাঞ্জাব কিংস ও পুরান, নাগরিকদের স্বার্থে বড় ঘোষণা

করোনা যুদ্ধে ভারতের পাশে পাঞ্জাব কিংস ও পুরান, নাগরিকদের স্বার্থে বড় ঘোষণা

প্যাট কামিন্স, ব্রেট লি, শ্রীবৎস গোস্বামী, সচিন তেন্ডুলকর, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের পর এবার পাঞ্জাব কিংস ও নিকোলাস পুরানের হাত ধরে তালিকা আরও লম্বা হল। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে এবার ভারতের পাশে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের মারমুখী ব্যাটসম্যান। সাহায্যের হাত বাড়িয়ে দিল তাঁর আইপিএলের দলও। যে দেখে মুগ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া। প্রশংসায় সরব হয়েছেন নেটিজেনরা।

পুরানের ঘোষণা

প্যাট কামিন্স, ব্রেট লি, সচিন তেন্ডুলকর ও শ্রীবৎস গোস্বামীর পথে হাঁটে করোনা কালে ভারতকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নিকোলাস পুরান। শুক্রবার ভাইরাল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ তথা পাঞ্জাব কিংসের বাঁ-হাতি ব্যাটসম্যানের পোস্ট। যেখানে তিনি এই দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াতে নিজের আইপিএল বেতনের একটা অংশ অনুদান হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য চলতি মরসুমে পুরানকে ৪.২ কোটি টাকা বেতন দিচ্ছে পাঞ্জাব কিংস। তার অর্ধেক টাকা তিনি ভারতকে দান করবেন বলে শোনা যাচ্ছে।

এগিয়ে এল পাঞ্জাব

রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের পথ অনুসরণ করলে পাঞ্জাব কিংস। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামার আগে কেএল রাহুল শিবিরের তরফে জানানো হয়েছে যে তারা ভারতে অক্সিজেন কনসেনট্রেটরের জোগান দেবে।

সচিনের অনুদান

সচিনের অনুদান

করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতকে বাঁচাতে এগিয়ে এসেছেন দেশের রত্ন সচিন তেন্ডুলকর। দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেই সঙ্গে কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে দেশের মানুষকে এককাট্টা হতে বলেছেন সচিন। নিজের আইপিএল বেতনের খানিকটা অংশ দেশের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলা তথা সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী। একই কাজে ব্রতী হয়েছেন অস্ট্রেলিয়া তথা কেকেআরের ফাস্ট বোলার প্যাট কামিন্স ও প্রাক্তনী ব্রেট লিও।

রাজস্থান ও দিল্লির উদ্যোগ

রাজস্থান ও দিল্লির উদ্যোগ

এর আগে করোনা পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে ৭.৫ ও ১.৫ কোটি টাকা দান করেছে যথাক্রমে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। এই টাকায় অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

ছবিতে সৌজন্য বিসিসিআই আইপিএল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+