আইপিএলের হাই ভোল্টেজ যুদ্ধে ব্যাঙ্গালোর ও পাঞ্জাবের সম্ভাব্য দল, আহমেদাবাদের পিচ রিপোর্ট এবং আবহাওয়া
আইপিএলের হাই ভোল্টেজ যুদ্ধে ব্যাঙ্গালোর ও পাঞ্জাবের সম্ভাব্য দল, আহমেদাবাদের পিচ রিপোর্ট এবং আবহাওয়া
আর কয়েক ঘণ্টার মধ্যেই চলতি আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দুই দলের সম্ভাব্য একাদশ এক নজরে দেখে নেওয়া যাক। আহমেদাবাদের আবহাওয়া এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ কেমন থাকবে, তারও একটা আভাস নিয়ে নেওয়া যাাক।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ
গত দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১ রানের দুর্দান্ত জয় হাসিল করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে আজ আরসিবি-র প্রথম একাদশে পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি।
বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, রজত পতিদার, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল স্যামস, ওয়াশিংটন সুন্দর, হর্ষল প্যাটেল, কাইল জেমিয়েসন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গত ম্যাচ হেরে গিয়েছিল পাঞ্জাব কিংস। তার প্রেক্ষিতে দলে বেশকিছু পরিবর্তন করা হতে পারে।
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, জে রিচার্ডসন, ক্রিস জর্ডন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং।

পিচ রিপোর্ট
গত তিন ম্যাচের মতো আজও আহমেদাবাদের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে। তবে মন্থর উইকেটে স্পিনাররাও সহায়তা পাবেন বলে জানিয়েছেন কিউরেটর। টসে জিতে আগে ব্যাটিং করা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া পূর্বাভাস
আজ আহমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বৃষ্টি হবে না। তাই বেশ গরমেই ম্যাচ খেলতে হবে আরসিবি এবং পাঞ্জাবকে।
ছবিতে সৌজন্য বিসিসিআই আইপিএল












Click it and Unblock the Notifications