করোনার আবহে কোন মাঠে আইপিএলের কতগুলি ম্যাচ? খেলবে কোন কোন দল?
করোনার আবহে কোন মাঠে আইপিএলের কতগুলি ম্যাচ? খেলবে কোন কোন দল?
করোনা ভাইরাসের আবহে এক বছর পর দেশে ফিরতে চলা আইপিএব নিয়ে মানুষের মনে আগ্রহের শেষ নেই। যদিও এবার ঘরের মাঠের স্বাচ্ছন্দ্য পাচ্ছে না কোনও দলই। তবু লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা এখনই বলে দেওয়া যায়। সেই আবহে দেশের কোন মাঠে আইপিএলের কতগুলি ম্যাচ হবে, খেলবে কোন কোন দল, তা এক নজরে দেখে নেওয়া যাক।

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম
করোনা ভাইরাসের আবহে ২০২১ সালের আইপিএলের ১০টি লিগের ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মাঠে সবচেয়ে বেশি পাঁচটি ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তিনটি করে ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। ২টি করে ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম
মুম্বইয়ের অতি পরিচিত এবং ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০২১ সালের আইপিএলের ১০টি লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। সবচেয়ে বেশি পাঁচটি করে ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। তিনটি করে ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। ২টি করে ম্যাচ খেলবে আরসিবি ও কেকেআর।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর আটটি লিগের ম্যাচ হবে। চারটি করে ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম
২০২১ সালের আইপিএলের দশটি লিগের ম্যাচ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবচেয়ে বেশি পাঁচটি করে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। তিনটি করে ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ২টি করে ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।

কলকাতার ইডেন গার্ডেন্স
দেশের অন্যতম প্রাচীন কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ১০টি লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। সবচেয়ে বেশি পাঁচটি ম্যাচ খেলবে আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। তিনটি করে ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। দুটি ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২১ সালের আইপিএলের লিগ স্তরের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চারটি করে ম্যাচ খেলবে আরসিবি, দিল্লি ক্যাপিটালস, কেকেআর ও পাঞ্জাব কিংস। এছাড়াও এই মাঠে ফাইনাল সহ টুর্নামেন্টের সবকটি প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications