করোনার থাবায় অভিশপ্ত সপ্তাহের সাক্ষী! আতঙ্কের কথা জানালেন অশ্বিনের স্ত্রী

দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। করোনা পরিস্থিতিতে পরিবার ও বর্ধিত পরিবারের পাশে থাকার জন্য আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা জনসমক্ষে গত রবিবার জানাননি তিনি। তবে আজ অশ্বিনের স্ত্রী প্রীতি একের পর এক টুইটে তুলে ধরলেন অভিশপ্ত সপ্তাহ কাটানোর কথা।

অভিশপ্ত সপ্তাহের সাক্ষী! আতঙ্কের কথা জানালেন অশ্বিনের স্ত্রী

(ছবি: বিসিসিআই/আইপিএল)

তিনি জানিয়েছেন, চার শিশু-সহ মোট ১০ জন একই সপ্তাহে করোনা পজিটিভ হন। শিশুরাও বাদ যায়নি করোনা সংক্রমণের হাত থেকে। তাদের মাধ্যমেও সংক্রমণ ছড়িয়েছে। এর ফলে পরিবারের সদস্যদের কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কেউ বা বাড়িতেই আইসোলেশনে থাকতে বাধ্য হয়েছে। তবে কয়েকজন ইতিমধ্যে সুস্থও হয়েছেন।

অশ্বিনের স্ত্রী-র আবেদন, নিজেকে এবং পরিবারের সদস্যদের করোনার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখতে অবশ্যই ভ্যাক্সিন নিন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রীতি বলেন, মানসিকভাবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগছে। তার আগেই শারীরিকভাবে সুস্থ হওয়া যাচ্ছে। তবে আমার কাছে পঞ্চম থেকে অষ্টম দিনটি সবচেয়ে খারাপ কেটেছে। সকলেই সহযোগিতার জন্য রয়েছেন, অথচ কেউ কাছে নেই! এটা এমন একটা অসুখ যে সকলের থেকে বিচ্ছিন্ন করে দেয়। তবু যখনই প্রয়োজন সহযোগিতা প্রত্যাশা করার থেকে পিছপা হবেন না।

অশ্বিনের মতোই তাঁর স্ত্রী প্রীতি নারায়ণনও টুইটারে নিজের নামের জায়গায় মাস্ক পরা ও করোনা ভ্যাক্সিন নেওয়ার বার্তা দিয়েছেন। অশ্বিন অবশ্য জানিয়েছিলেন, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আইপিএলে ফিরতেও পারেন। যদিও সে নিয়ে এখনও কিছু জানাননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+