IPL 2021 : বুমরাহের বিষাক্ত বোলিং ও বিরাট-গ্লেনের মারমুখী ব্যাটিংয়ে মুম্বই-ব্যাঙ্গালোরের তুমুল যুদ্ধ

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।

চলতি আইপিএলের মাস্ট উইন ম্যাচের প্রথম ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হল। অধিনায়ক বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের মারমুখী ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে আরসিবি। অনবদ্য বোলিং করে আরসিবি-কে বড় স্কোর খাড়া করার থেকে বঞ্চিত করলেন জসপ্রীত বুমরাহ।

IPL 2021 : বুমরাহের বিষাক্ত বোলিং ও বিরাট-গ্লেনের মারমুখী ব্যাটিংয়ে মুম্বই-ব্যাঙ্গালোরের তুমুল যুদ্ধ

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং সহায়ক উইকেটে পরে ব্যাট করে রান তাড়া করা সহজ হবে বলে মনে করেছিলেন রোহিত শর্মা। রাতে শিশির পড়ার সম্ভাবনা থাকায় বোলার ও ফিল্ডারদের জন্য বল গ্রিপ করা মুশকিল হতে পারে বলে মনে করেছিলেন মুম্বইয়ের অধিনায়ক।

রোহিত শর্মার সিদ্ধান্তকে সম্মান জানান ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার দেবদত্ত পাড়িক্কলকে সাজঘরে ফিরিয়ে দেন মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার। কোনও রান না করেই আউট হন গত ম্যাচে অর্ধশতরান করা আরসিবির তরুণ ব্যাটসম্যান। ৭ রানে প্রথম উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে যায় ব্যাঙ্গালোর। এরপর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মারমুখী মেজাজে ব্যাটিং করতে শুরু করেন কেএস ভরত। দুই ক্রিকেটারের মধ্যে ৬৮ রানের পার্টনারশিপ হয়। চালিয়ে খেলতে গিয়ে ভরত (৩২) যখন আউট হন, তখন ৭৫ রানে পৌঁছে যায় আরসিবি। ভরতের ২৪ বলের ইনিংস থেকে দুটি চার ও দুটি ছক্কা আসে।

IPL 2021 : বুমরাহের বিষাক্ত বোলিং ও বিরাট-গ্লেনের মারমুখী ব্যাটিংয়ে মুম্বই-ব্যাঙ্গালোরের তুমুল যুদ্ধ

কেএস ভরত আউট হওয়ার পর ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। নিজের নামের প্রতি সুবিচার করে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন অজি ব্যাটারও। সুইচ হিটে দুটি অসাধারণ ছক্কা হাঁকান ম্যাক্সওয়েল। ক্রিজের অন্য প্রান্ত আঁকড়ে ধরে থাকেন বিরাট কোহলি। খুলে ব্যাটিং করে আইপিএলের ৪২তম অর্ধশতরানটি হাসিল করেন আরসিবি অধিনায়ক। টি২০ কেরিয়ারে দশ হাজার রানও এদিন পূর্ণ করেন বিরাট। ৪২ বলে ৫১ রান করে আউট হন বিরাট। তিনটি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

৩৭ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ৬টি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৬ বলে ১১ রান করে আউট হন এবি ডি ভিলিয়ার্স। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। পাড়িক্কল, ম্যাক্সওয়েল ও এবিডি-র উইকেট নিয়ে আরসিবি-কে প্রধান ধাক্কা দিয়েছেন বুমবুমই। একটি করে উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে, রাহুল চাহার ও ট্রেন্ট বোল্ট। ইনিংসের শেষ দুই ওভার থেকে মাত্র ৯ রান করতে সক্ষম হয় আরসিবি। উল্টে গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স ও শাহবাজ আহমেদের উইকেট হারিয়ে বড় স্কোর খাড়া করতে ব্যর্থ হয় বিরাট কোহলির দল। সৌজন্যে জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের অনবদ্য বোলিং।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে আজকের ম্যাচ জিততেই হবে বিরাট কোহলিদের। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে আজকের ম্যাচ ডু অর ডাই। ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করা রোহিত শর্মার দলকে শেষ চারে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে আজকের ম্যাচ জিততেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+