IPL 2021 : টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ মুম্বই ইন্ডিয়ান্সের

IPL 2021 : টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ মুম্বই ইন্ডিয়ান্সের

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠাল মুম্বই ইন্ডিয়ান্স। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে পরে ব্যাট করে রান তাড়া করা সহজ হবে বলে মনে করেন রোহিত শর্মা। রাতে শিশির পড়ার সম্ভাবনা থাকায় বোলার ও ফিল্ডারদের জন্য বল গ্রিপ করা মুশকিল হতে পারে বলে মনে করেন মুম্বইয়ের অধিনায়ক।

IPL 2021 : টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ মুম্বই ইন্ডিয়ান্সের

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে আজকের ম্যাচ জিততেই হবে বিরাট কোহলিদের। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে আজকের ম্যাচ ডু অর ডাই। ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করা রোহিত শর্মার দলকে শেষ চারে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে আজকের ম্যাচ জিততেই হবে।

মাস্ট উইন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ফিরলেন অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। সৌরভ তিওয়ারির পরিবর্তে তাঁকে আজ প্রথম একাদশে ফেরানো হয়েছে। রোহিত শর্মার হয়ে গত দুই ম্যাচে তিনি খেলতে পারেন। ওই দুই ম্যাচ হারতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরপর ম্যাচ হেরে লিগ তালিকায় অনেকটাই পিছিয়ে যায় রোহিত শর্মা শিবির। হার্দিকের অন্তর্ভূক্তিতে দলে মুম্বই দলে বোলারের সংখ্যা বৃদ্ধি পেল।

অন্যদিকে চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের প্র্রথম দুটি ম্যাচ হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরপর পরাজয়ের জেরে কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে বিরাট কোহলির দল। তাই আজকের ম্যাচে তিনটি পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন নভদীপ সাইনি। পরিবর্তে প্রথম একাদশে বাংলার অল রাউন্ডার শাহনাজ আহমেদকে জায়গা দেওয়া হয়েছে। হাসারাঙ্গা ও টিম ডেভিডের পরিবর্তে আজ মাঠে নামবেন যথাক্রমে ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ও কাইল জেমিয়েসন।

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাদশ- দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, কাইল জেমিয়েসন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, হর্ষল প্যাটেল, কেএস ভরত (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+